TRENDING:

Saraswati Puja: সরস্বতী পুজোয় 'ফোন-পে'-তে দক্ষিণা নিলেন পুরোহিত মশাই, অবাক কাণ্ড কাটোয়ায়

Last Updated:

পুরোহিত মশাইকে দক্ষিণা দেওয়া হল 'ফোন পে' এর মাধ্যমে। পুরোহিতের কাণ্ড দেখে রীতিমত অবাক হল সকলেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বাগদেবীর আরাধনায় ডিজিটাইজেশনের ছোঁয়া। এ’বছর এমনই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোয় সকলেই পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে পুরোহিত মশাইকে দেওয়া হয় দক্ষিণা। সাধারণত পুষ্পাঞ্জলি দেওয়ার পর, যে যার সামর্থ্য মত দক্ষিণা দিয়ে থাকেন। তবে এবার দেখা গেল ভিন্ন ধরনের ছবি। পুরোহিত মশাইকে দক্ষিণা দেওয়া হল ‘ফোন পে’ এর মাধ্যমে। পুরোহিতের কাণ্ড দেখে রীতিমত অবাক হল সকলেই।
সরস্বতী পুজো 
সরস্বতী পুজো 
advertisement

পূর্ব বর্ধমানের আতুহাটপাড়ার একটি বাড়িতে প্রত্যেক বছর ঘটা করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সোমবার-ও ছিল উপচে পড়া ভিড়। পুজো শেষ হয়, তারপর পুষ্পাঞ্জলি। তবে পুষ্পাঞ্জলি দেওয়ার পর বাড়ির ছেলে সৌভিক ঘোষ বলেন, তার কাছে দক্ষিণা দেওয়ার জন্য নগদ টাকা নেই। তখনই পুরোহিত মশাই বলেন, ‘ক্যাশ নেই তাতে কী? আমার কাছে ফোন-পে আছে।’ তারপর অ্যাপ খুলে স্ক্যানার বার করেন আর সেই বারকোড স্ক্যান করে পুষ্পাঞ্জলির দক্ষিণা দেন সৌভিক ঘোষ।

advertisement

পুরোহিত মশাইয়ের এহেন আধুনিক কর্মকাণ্ড দেখে অনেকেই হতবাক হয়েছিলেন। অবশ্য, পুরোহিত সব্যসাচী ভট্টাচার্য্য বলেন, “এখন আধুনিকতার যুগ। তাই যুগের সঙ্গে তাল মেলানোর জন্য সবরকম ব্যবস্থা রাখতে হয়।” পুজোর উদ্যোক্তা সৌভিক ঘোষ বলেন, “আমি মজার ছলেই নগদ টাকা নেই বলেছিলাম। তবে পুরোহিত মশাই যে ফোন-পে-তে টাকা দিতে বলবেন, তা ভাবিনি। বেশ ভালই লাগল, এখন সকলেই আধুনিক হয়ে উঠছেন।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja: সরস্বতী পুজোয় 'ফোন-পে'-তে দক্ষিণা নিলেন পুরোহিত মশাই, অবাক কাণ্ড কাটোয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল