আরও পড়ুন: ধুমধাম করে গ্রামীণ হাটের পাঁচ বছরের জন্মদিন পালন! কোথায় হল?
এইভাবে চলতে থাকলে আর মাত্র কয়েক বছরের অপেক্ষা, তারপর মুছে যেতে পারে রাজ্যের এই জনপ্রিয় পিকনিক স্পটটি। এবছর শীতকালে অনেক পর্যটক এলেও ফিরে যেতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। অনেকের দাবি, পরিকাঠামোর অভাব রয়েছে এখানে। শৌচালয় ও পানীয় জলের সমস্যা রয়েছে। সবথেকে বড় সমস্যা হল নদীর চর কমে যাওয়া। এই চরের ভাঙন রুখতে অবিলম্বে বাঁধ তৈরির দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন আগের মত আর পর্যটক আসেন না। পরিকাঠামোগত সমস্যা ও অন্যান্য কারণে তাঁরা মুখ ফেরাচ্ছেন ফলতা থেকে। যদিও এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান জানান, ওই জায়গাটিকে বাঁচানোর জন্য সেচ দফতর ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাকি সমস্যাগুলি দ্রুত সমাধান করে দেওয়া হবে।
নবাব মল্লিক






