TRENDING:

RG Kar Doctor Murder Protest: রাস্তায় সারি সারি বাইক এগিয়ে আসছে! কী এমন ঘটল বীরভূমে?

Last Updated:

RG Kar Doctor Murder Protest: আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে এবার পথে নামল বীরভূম বাইক রাইডার্সরা। প্রায় ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মিছিল করলেন তাঁরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: আরজি করের ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক ও নিষ্ঠুর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ পথে নেমে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছে। দফায় দফায় চলছে বিক্ষোভ-আন্দোলন, মিছিল। আসল দোষীদের গ্রেফতারের দাবিতে স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে মোমবাতি মিছিলের পাশাপাশি মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচিদের শামিল হচ্ছেন।
advertisement

আরও পড়ুন: দুরন্ত গতিতে ছুটছে ট্রেন! রেললাইনে চলে এল হাতির দল! তারপর যা ঘটল… দেখুন ভিডিও

আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে এবার পথে নামল বীরভূম বাইক রাইডার্সরা। প্রায় ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মিছিল করলেন তাঁরা। প্রায় ৫০ থেকে ৬০ টি বাইক রাস্তায় এই প্রতিবাদে সামিল হয়েছিল। সকলের মুখে একটাই ধ্বনি ছিল, জাস্টিস ফর আরজি কর।

advertisement

এই বিষয়ে বোলপুর বাইকার্স ক্লাবের প্রতিনিধি তৌসেফ জানান, দিন দিন যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে আরজি কর মেডিকেল কলেজের মধ্যে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে সব শ্রেণির মানুষ প্রতিবাদ মিছিল করছেন। বাইক রাইডার্সরাও এবার একই দাবিতে একত্রিত হয়ে এই মিছিল করলেন।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কবিতার 'আদর্শ ছেলে' যেন বাস্তব! দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসায় অর্থ সংগ্রহে পথে ৭ পড়ুয়া
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Protest: রাস্তায় সারি সারি বাইক এগিয়ে আসছে! কী এমন ঘটল বীরভূমে?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল