আরও পড়ুন: ছোটদের খেলনাই বড়দের রুটিরুজি, সংসার সামলে উপার্জনের দিশা দেখাচ্ছেন অর্চনা
সূত্র মারফত জানা গিয়েছে, রাজু মণ্ডল নামে এক ঠিকাদার এই কাজের বরাত পেয়েছেন। তিনি অবৈধভাবে রাস্তা নির্মাণের সামগ্রী একেবারে রাস্তার অর্ধেক অংশ দখল করে রেখে দিয়েছেন। যার ফলে কয়েকদিন ধরে প্রায় ১০ থেকে ১২ জন এই রাস্তার উপর দুর্ঘটনা শিকার হয়েছেন। লাউদোহার ফরিদপুর থানার ৫০ মিটার দূরে একটি বাঁকের কাছে বারবার দুর্ঘটনা হচ্ছে বলে দাবি। কারণ, এই বাঁকের কাছে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। অনেকেই তা বুঝতে পারছেন না। আর তার ফলে ঘটছে দুর্ঘটনা।
advertisement
পড়ে থাকা নির্মাণ সামগ্রীতে বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হন লাউদোহার বাসিন্দা রাজা মুখার্জি। এছাড়া ওই জায়গায় আরও একজন লাউদোহার বাসিন্দা দুর্ঘটনার শিকার হন। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তা দিয়ে যাতায়াত করা স্থানীয় বাসিন্দা সন্তোষ দেওয়াসি বলেন, যেভাবে রাস্তার উপর সামগ্রী রেখে দেওয়া হয়েছে তাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সাংঘাতিক বিপদের মুখে পড়তে হচ্ছে। অর্ধেকটা অংশজুড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। বড় গাড়ি যাতায়াত করলেই ছিটকে আসছে ছোট ছোট পাথর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে দুর্গাপুর-ফরিদপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি জানান, তিনি শুনেছেন রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে যার জন্য দুর্ঘটনা হচ্ছে। তিনি বলেন, অবিলম্বে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই ঘটনা প্রসঙ্গে কাজের বরাত পাওয়া ঠিকাদারকে ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।
নয়ন ঘোষ





