TRENDING:

Murshidabad News: বিশ্ববঙ্গ বাণিজ্য হোক বা বাজেট! কয়েক বসন্তেও ফুল ফুটল না রেজিনগর শিল্পতালুকে

Last Updated:

১৮৭ একর জমি অধিগ্রহণ হয়ে পড়ে থাকলেও শিল্প পেল না রেজিনগর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাম জমানার শেষের দিকে ক্ষুদ্র শিল্পের জন্য জমি অধিগ্রহণ করে রাখা হয়েছিল। শিল্পতালুকের জন্য ১৮৭ একর জায়গা অধিগ্রহণ করা হয়। ১২ নম্বরের জাতীয় সড়কের পাশে রেজিনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই জমি অধিগ্রহণ করা হয় সেই সময়। যত দূর দৃষ্টি যায়, দেখা যায় শুধুই বুনো গাছ। রেজিনগর শিল্পতালুক লেখা হোর্ডিংটাই ভরসা। আসলে জঙ্গলে ভরেছে পুরো এলাকা। মুর্শিদাবাদের রেজিনগরের শিল্পতালুকে দেখা নেই কোনও শিল্পের। রাজ্যে বাজেটে আসা ছিল শিল্পের কথা বলা হবে। মুর্শিদাবাদ জেলাতে গড়ে উঠবে শিল্প কারখানা। কিন্তু তাও হল না। ফলে আক্ষেপের সুর এলাকার বাসিন্দাদের গলায়।
advertisement

২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল। শিল্পের জন্য বছরের পর বছর ‘বিজনেস সামিট’ হয়। কিন্তু শিল্প তালুক এখনও ঘন জঙ্গলে ভরা। বছর দুয়েক আগে ইলেকট্রিক বাস তৈরির কারখানা হওয়ার কথা ছিল। তবে আপাতত সে সব কিছুই নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, তাঁদের আশা ছিল, ওই এলাকায় শিল্পতালুক গড়ে উঠলে, তাঁদের কিছু সংস্থার হবে। জেলাতেই কাজ পাবেন শ্রমিকরা। এবছর আশা ছিল রাজ্যে বাজেটেও কিছু সুফল মিলবে। কিন্তু তাও মিলল না। ফলে নিরাশ হলেন রেজিনগরের বাসিন্দারাও।

advertisement

আরও পড়ুন: ভেজাল মেশানো খাবার বিক্রির দিন শেষ! এবার এই অত্যাধুনিক গাড়ি খপ করে ধরবে অসাধু ব্যবসায়ীদের

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

সম্প্রতি রাজ‍্যে শিল্প নিয়ে দফায় দফায় চলছে আলোচনা, বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি একটা বিশাল অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা করাই রাজ‍্যে বিভিন্ন শিল্প করার লক্ষ্যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় শিল্প নিয়ে প্রস্তাব রাখছেন, সেখানে মুর্শিদাবাদ জেলার রেজিনগর শিল্প নিয়ে কোন উল্লেখ নেই। সেই কারণে এলাকার সাধারণ মানুষের দাবি ১৮৭ একর জমি বাউণ্ডারী ঘেরা বেহাল দশায় পড়ে আছে, অন্তত যে কোনও ক্ষুদ্র কুটির শিল্প হোক যাতে এলাকায় স্বাভাবিক ভাবেই উন্নতি হবে এবং মুর্শিদাবাদের মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না।

advertisement

জেলার ব্যবসায়ী স্বপন কুমার ভট্টাচার্য বলেন, ‘‘গত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রেজিনগর শিল্পতালুকে ই-বাস কারখানার জন্য একটি সংস্থার সঙ্গে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু আরও একটি শিল্প সম্মেলন চলে এলেও সেই কারখানা তৈরি হয়নি।’’ তাঁর দাবি, ‘‘মুর্শিদাবাদ একপ্রকার শিল্পবিহীন জেলা। আমরা চাই মুর্শিদাবাদে ভারী শিল্প করা হোক, যাতে জেলার মানুষ সেখানে কাজ পান।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আচমকা ধাক্কাধাক্কি, প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী! গুরুতর অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিশ্ববঙ্গ বাণিজ্য হোক বা বাজেট! কয়েক বসন্তেও ফুল ফুটল না রেজিনগর শিল্পতালুকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল