TRENDING:

Rampurhat Student Death: পথ আটকাত, শিক্ষক বলত, ‘তুই বড় হ, তোকে...,’ ছাত্রীর উপরে এত লালসা! রামপুরহাট কাণ্ডে বিস্ফোরক অভিযোগ পরিবারের

Last Updated:

গত ২৮ অগাস্ট টিউশন পড়তে গিয়ে আর ফরেনি মেয়েটি৷ ওই দিন থানায় যায় তার পরিবার৷ অভিযোগ, প্রথমে তাদের কথার নাকি কোনও গুরুত্বই দেয়নি পুলিশ৷ এমনকি বলেছিল, কোনও ছেলের সঙ্গে সে পালিয়ে গিয়েছে নাকি দেখতে৷ সেই সময়ও পুলিশকে ওই শিক্ষকের কথা পরিবারের তরফে বলা হয়েছিল বলে দাবি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

রামপুরহাট, অক্ষয় ধীবর: বিয়ে করেছিল৷ কিন্তু, বিয়ের পরেও অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখত৷ সেই কারণেই ছ’বছর আগে ভেঙে গিয়েছিল সে বিয়ে৷ তার পরে এই শিক্ষক ফাঁদ পেতেছিল বারামেশিয়া গ্রামের মাত্র ১৩ বছর বয়সি এক আদিবাসী কিশোরীর জন্য৷ যে কি না, তাঁর স্কুলেরই ছাত্রী৷ নিহত ছাত্রীর পরিবারের দাবি, তাঁদের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত শিক্ষক মনোজ পাল৷

advertisement

নিহত ছাত্রীর পরিবার সংবাদমাধ্যমের সামনে জানিয়েছে, তাঁদের মেয়ে ওই শিক্ষক বলেছিল, ‘‘তুই বড় হ, তোকে রাখব…তোকেই বিয়ে করব৷ তোকে কোথাও যেতে দেব না৷’’ কিন্তু, সেই প্রস্তাবে মেয়েটি রাজি হয়েছিল কি না জানা যায়নি৷ ওই ছাত্রীর সহপাঠীরাও বলেছে, স্কুল, টিউশনের আসা যাওয়ার পথে ওই ছাত্রীর রাস্তা আটকাত ওই শিক্ষক৷ পরিবারের অভিযোগ ওই শিক্ষক ক্রমাগত উত্ত্যক্ত করত তাঁদের মেয়েকে৷

advertisement

গত ২৮ অগাস্ট টিউশন পড়তে গিয়ে আর ফরেনি মেয়েটি৷ ওই দিন থানায় যায় তার পরিবার৷ অভিযোগ, প্রথমে তাদের কথার নাকি কোনও গুরুত্বই দেয়নি পুলিশ৷ এমনকি বলেছিল, কোনও ছেলের সঙ্গে সে পালিয়ে গিয়েছে নাকি দেখতে৷ সেই সময়ও পুলিশকে ওই শিক্ষকের কথা পরিবারের তরফে বলা হয়েছিল বলে দাবি৷

advertisement

আরও পড়ুন পুলিশ আগেই ধরেছিল শিক্ষককে..‘না ছাড়লে হয়ত বেঁচে থাকত’! ছাত্রীকে আটকে খুন-ধর্ষণ, উত্তাল রামপুরহাট..টুকরো করে ছড়িয়ে দিয়েছিল দেহ

এরপর গত ১ সেপ্টেম্বর অভিযুকেত শিক্ষক মনোজ পালকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ৷ কিন্তু, তথ্যপ্রমাণ না পেয়ে ছেড়ে দেয়৷ ফের গত মঙ্গলবার গ্রেফতার করা হয় তাকে৷ মনোজই দেহ ফেলার জায়গা দেখিয়ে দেয়৷

advertisement

বুধবার দিনভর শিক্ষককে জেরা করে পুলিশ৷ সূত্রের খবর, খুনের পরে ক্লাস সেভেনের মেয়েটির মৃতদেহ ২ টুকরো করেছিল সে৷ তার মধ্যে ২টি বস্তা উদ্ধার হয়েছে৷ দেহের নীচের অংশ এখনও পাওয়া যাচ্ছে না৷ পুলিশের সন্দেহ, এতে দেহ লোপাটে অন্য কেউ-ও জড়িয়ে থাকতে পারে৷

আরও পড়ুন: শিক্ষকের বাড়িতে সে*ক্স টয়..নিরোধক! কাজের লোকের সাথেও ঘনিষ্ঠতা…ছাত্রীকে ধর্ষণ করে টুকরো টুকরো করেছিল দেহ

এলাকায় ওই শিক্ষকের ভাবমূর্তি খুব একটা ভাল ছিল না৷ সে যে বাড়িতে ভাড়া থাকত, সেখানেও পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে গিয়েছিল সে৷ মনোজের স্ত্রী-ও জানিয়েছে, মনোজ অত্যন্ত খারাপ, বিকৃতকাম একজন মানুষ৷ বিয়ের পরেও সে একাধিক নারীতে আসক্ত ছিল৷ সে কারণেই ভেঙে যায় বিয়েমনোজের পেনড্রাভ, হার্ডড্রাইভ খতিয়ে দেখা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Student Death: পথ আটকাত, শিক্ষক বলত, ‘তুই বড় হ, তোকে...,’ ছাত্রীর উপরে এত লালসা! রামপুরহাট কাণ্ডে বিস্ফোরক অভিযোগ পরিবারের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল