TRENDING:

Ram Mandir: এবার বসিরহাটেও রাম মন্দির! ঘরের কাছেই ঈশ্বর দর্শন

Last Updated:

বসিরহাট থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব যেন তুচ্ছ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাম মন্দির এবার বসিরহাটে! হ্যাঁ, ঠিক‌ই পড়ছেন। বসিরহাটে উদ্বোধন হল রাম মন্দিরের। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দারোদঘাটন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। তার দু’মাসের মধ্যেই রাম মন্দিরের ছোঁয়া বসিরহাটে।
advertisement

আরও পড়ুন: চিনা মাঞ্জায় মরণ ফাঁদ, মানুষ থেকে পাখি নিস্তার নেই কারোর

বসিরহাট থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব যেন তুচ্ছ। অযোধ্যায় না হলেও বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। মন্দিরকে কেন্দ্র করে এলাকায় সাজো সাজো রব। গেরুয়া পতাকায় সেজে ওঠে গোটা এলাকা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোডের পাশেই এবার দেখা মিলবে ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট এই রাম মন্দিরের।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই মন্দিরে শোভা পাচ্ছেন রাম, সীতা ও লক্ষণের শ্বেত পাথরের পূর্ণাবয়ব মূর্তি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাম মন্দির নির্মাণের। সেই দাবিকে মান্যতা দিয়েই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তা ভাস্কর মিত্র। বসিরহাটে রাম মন্দিরের উদ্বোধন হ‌ওয়ায় খুশি স্থানীয় ভক্তরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

জুলফিকার মোল্লা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ram Mandir: এবার বসিরহাটেও রাম মন্দির! ঘরের কাছেই ঈশ্বর দর্শন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল