TRENDING:

Rajib Banerjee in Domjur: ডোমজুড়ে ফিরেই 'গদ্দার', 'তোলাবাজ' কটাক্ষ শুনলেন রাজীব, কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরাই

Last Updated:

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক থাকাকালীন তাঁর অনুগামী বেশ কয়েকজন নেতা এলাকায় তোলাবাজি চালাতেন (Rajib Banerjee in Domjur)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পর পর দু' বার ডোমজুড়ের বিধায়ক ছিলেন৷ বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে সেই ডোমজুড় (Domjur) থেকে লড়তে গিয়েই বড়সড় হারের মুখ দেখতে হয়েছিল৷ তৃণমূলে ফেরার পরেও সেই ডোমজুড়ে প্রথমবার ফিরেও অস্বস্তি এড়াতে পারলেন না রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)৷ তৃণমূলেরই নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁকে 'গদ্দার', 'তোলাবাজ' বলেও কটাক্ষ করা হয়৷ দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান৷
বিক্ষোভের মুখে পড়ে ফিরে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷
বিক্ষোভের মুখে পড়ে ফিরে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথম ডোমজুড়ে গিয়েছিলেন তৃণমূল নেতা৷ ডোমজুড়ের পাকুড়িয়ার গোপাল ঘোষ নামে স্থানীয় এক তৃণমূল নেতার বাবার মৃত্যু সংবাদ পেয়েই ডোমজুড়ে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ ওই তৃণমূল নেতা এলাকায় রাজীব পন্থী হিসেবেই পরিচিত ছিলেন৷ কিন্তু পাকুড়িয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পৌঁছনোর খবর পেয়েই সেখানে জড়ো হয়ে যান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন: প্রার্থী খুঁজতে আগে ভাগে ড্রপ বক্স, দলীয় কোন্দল এড়াতে বাঁকুড়ায় সিদ্ধান্ত বিজেপি-র

রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'তোলাবাজ' বলেও কটাক্ষ করা হয়৷ বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক থাকাকালীন তাঁর অনুগামী বেশ কয়েকজন নেতা এলাকায় তোলাবাজি চালাতেন৷ রাজীব দল ছাড়ার পর সেই উপদ্রব থেকে মুক্ত করা হয়েছে ডোমজুড়কে৷

advertisement

আরও পড়ুন: হাওড়ায় আত্মঘাতী জাতীয় স্তরের শ্যুটার কণিকা লায়েক!

বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত দলীয় নেতার বাড়িতে না গিয়েই ফিরে যেতে বাধ্য হন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ পরে ফেসবুকে প্রয়াত সুধীর রঞ্জন ঘোষ নামের ডোমজুড়ে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে শ্রদ্ধা জানান তিনি৷ প্রসঙ্গত রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে যোগ দেওয়ার পরেও ডোমজুড়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন৷ রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার আগেও তার বিরোধিতা করে ডোমজুড়ে বিক্ষোভ দেখান দলীয় নেতা কর্মীদের একাংশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

যদিও ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দাবি, এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন৷ এই বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দাবি করেন কল্যাণ বাবু৷ অস্বস্তি এড়াতে তৃণমূল বিধায়ক এই দাবি করলেও বিক্ষোভকারীদের গলায় তৃণমূলের সমর্থনে স্লোগানও শোনা গিয়েছে৷ যদিও এ দিনের ঘটনায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rajib Banerjee in Domjur: ডোমজুড়ে ফিরেই 'গদ্দার', 'তোলাবাজ' কটাক্ষ শুনলেন রাজীব, কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরাই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল