TRENDING:

South 24 Parganas News: টনক নড়ল রেলের, ধ্রুবচাঁদ হালদার কলেজের সামনের রাস্তা সারাই শুরু

Last Updated:

রেলগেটের কাছ থেকে ধ্রুবচাঁদ হালদার কলেজ পর্যন্ত রাস্তাটি দক্ষিণ বারাসত স্টেশনের সঙ্গেও যুক্ত। ফলে রোজ বহু রেলযাত্রী এই পথে যাতায়াত করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ বারাসতের ধ্রুবচাঁদ হালদার কলেজের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সেই খবর বারবার তুলে ধরে নিউজ ১৮ বাংলা। এরপর টনক নড়ল প্রশাসনের। দক্ষিণ বারাসত রেলগেটের কাছ থেকে ধ্রুবচাঁদ হালদার কলেজ পর্যন্ত প্রায় ৮০০ মিটার রাস্তাটি অবশেষে সারাইয়ের কাজ শুরুর সিদ্ধান্ত।
advertisement

আরও পড়ুন: কৃষক হলে আপনি মাটি পরীক্ষা করছেন তো? কোন মাটিতে কী ফসল উৎপাদন করবেন দেখুন

রেলগেটের কাছ থেকে ধ্রুবচাঁদ হালদার কলেজ পর্যন্ত রাস্তাটি দক্ষিণ বারাসত স্টেশনের সঙ্গেও যুক্ত। ফলে রোজ বহু রেলযাত্রী এই পথে যাতায়াত করেন। তাছাড়া ট্রেনে বা সড়ক পথে কলেজে বিপুল সংখ্যক পড়ুয়া এই পথ ধরেই আসেন। বেশ কয়েক বছর আগে স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডলের সাংসদ তহবিলের টাকায় রাস্তাটির সংস্কার হয়েছিল। কিন্তু তারপর থেকে আর রাস্তার কাজ হয়নি। স্থানীয় প্রশাসনের দাবি ছিল, রাস্তাটি রেলের অধীনস্ত। ফলে তাদের সেখানে কাজ করার অনুমতি ছিল না। এ দিকে রেলের তরফেও রাস্তা সংস্কার করা হচ্ছিল না। যত দিন যায় তত আরও বেহাল হয়ে পড়ে রাস্তাটি। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ভোগান্তির শেষ ছিল না কলেজ পড়ুয়াদের‌ও।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই পরিস্থিতিতে মাস কয়েক আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে রেল মন্ত্রকের কাছে রাস্তাটি সংস্কারের আবেদন জানান সাংসদ প্রতিমা মণ্ডল। এরপরই সম্প্রতি রাস্তার কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় রেল। কাজ শুরুর আগে পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন এলাকায় আসেন সাংসদ। সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হকও। সাংসদ বলেন, রাস্তাটির একদিকে বড় জলাশয় আছে। তার উপর বড় গাড়ি যাতায়াত করে। ফলে দ্রুত খারাপ হয়। রাস্তাটি যাতে রেলের তরফে নিয়মিত সংস্কার হয়, তার জন্য আমি সাংসদে বলেছি। রেল মন্ত্রী ও পূর্ব রেলের জেলারেল ম্যানেজারকে চিঠিও লিখেছিলাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: টনক নড়ল রেলের, ধ্রুবচাঁদ হালদার কলেজের সামনের রাস্তা সারাই শুরু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল