TRENDING:

Howrah News: মেট্রোর জেরে ভিড় বাড়ছে হাওড়ার পুজোরও! যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের

Last Updated:

Durga Puja 2025: গ্রিন লাইন মেট্রো'র জেরে কলকাতার পুজোর ভিড় বইছে হাওড়া শহরের উপর! সেই দিক গুরুত্ব রেখে পুজোয় যানজট নিয়ন্ত্রনে হাওড়া সিটি পুলিশ। অন্যান্য বছরের মত টোটো চলাচলে নির্দেশিকা থাকছে হাওড়া সিটি পুলিশের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া সিটি পুলিশের শহরের সেরা পুজো সহজে পৌঁছতে গাইড লাইন
হাওড়া সিটি পুলিশের শহরের সেরা পুজো সহজে পৌঁছতে গাইড লাইন
advertisement

হাওড়া শহরে পুজোর কয়েকটা দিন প্রতিমা ও মণ্ডপ দর্শনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী শহরে এসে জড়ো হয়. যদিও এখনই হাওড়ার মণ্ডপ গুলিতে সেভাবে দর্শনার্থী ভিড় ছবি’র দেখা নেই। কলকাতায় মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা থেকেই উল্লেখযোগ্য মণ্ডপ গুলিতে উৎসাহিত মানুষের দারুন ভিড় লক্ষ্য করা যায়। তবে এবার গ্রিন লাইন মেট্রো পরিষেবা শুরু হওয়ায় হাওড়ার মণ্ডপ দর্শনের আগেই কলকাতা মণ্ডপ মুখী দর্শনার্থীর বড় অংশ মেট্রো পথকেই বেছে নিচ্ছে।

advertisement

আরও পড়ুন: পুজোয় জোড়া ঘূর্ণাবর্ত! এসব জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, নবমী থেকে আরও ভয়ঙ্কর খেলা আবহাওয়ার

হাওড়ার মণ্ডপ গুলিতে তৃতীয়-চতুর্থী থেকে মানুষ প্রতিমা দর্শনে বের হলেও পঞ্চমী থেকে ভিড় বাড়ে। দুপুরের পর থেকেই শহরের বড় মণ্ডপ লাগোয়া রাস্তায় যানজট সৃষ্টি হয়. বিকেল পার হতে হতেই ভিড় আরও বেড়ে যায়। সেই দিক গুরুত্ব রেখে বিগত বছরের ন্যায় এবছরও পুলিশের পক্ষ থেকে যানজট কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে. দুপুরে দুটোর পর থেকে টোটো বন্ধ থাকছে. যতক্ষণ রাস্তায় মানুষের ভিড় থাকবে ততক্ষণ রাস্তায় টোটো বন্ধ থাকবে।

advertisement

View More

আরও পড়ুন: বর্ষা থেকেই নিস্তার পাচ্ছেন না, আসছে লা নিনা! দেশ জুড়ে চলবে ‘মারণ’ শৈত্যপ্রবাহ, ভয় ধরানো সতর্কবার্তা

বৃহস্পতি বার সকাল ৫.৩০ থেকে পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করা হচ্ছে. থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। রাস্তা’য় মানুষের ভিড় বা সমাগম মত যানজট নিয়ন্ত্রন করা হবে। পুজোর দিন গুলিতে দুপুর দুটো থেকে ই-রিকশা টোটো বন্ধ থাকার নির্দেশিকা। তবে রেসিডেন্সি মানুষের যাতে অসুবিধা না হয়, সেই দিক গুরুত্ব থাকছে।

advertisement

এ প্রসঙ্গে পুলিশ কমশিনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, যানজট নিয়ন্ত্রনে রেল অথরিটি এবং মেট্রোর সঙ্গে আলোচনা চলছে। থাকছে কন্ট্রোল রুম যেখানে ডায়াল ১০০ ও ১১২ নম্বর থাকছে সিভিল ডিফেন্সের টিম।

সেরা ভিডিও

আরও দেখুন
৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল
আরও দেখুন

এছাড়াও হাওড়া সিটি পুলিশের তরফে ডিজিটাল পুজো ম্যাপ প্রকাশ করা হয়েছে. প্লে-স্টোর থেকে ‘হাওড়া সিটি পুলিশ দুর্গাপুজো’ অ্যাপ। এই অ্যাপ এর মাধ্যমে শহরের উল্লেখযোগ্য পুজো গুলিতে রোড ডিটেলস। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে সংলগ্ন পুলিশ থানা বা পুলিশ বুথ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মেট্রোর জেরে ভিড় বাড়ছে হাওড়ার পুজোরও! যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল