TRENDING:

Sweta Khan Case Update: ছেলে মেয়ে গ্রেফতার, পর্ন ভিডিও কাণ্ডে আরও বিপাকে ফুলটুসি! ডোমজুড়ের বাড়িতে হানা দিল পুলিশ

Last Updated:

সোদপুরের এক তরুণীকে ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে নির্যাতন এবং পর্ন ভিডিও শ্যুটে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে শ্বেতা খান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে৷

advertisement
পর্ন ভিডিও কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান ওরফে ফুলটুসির ডোমজুড়ের বাড়িতে তল্লাসি চালিয়ে সিল করে দিল পুলিশ৷ আদালতের অনুমতি নিয়েই এ দিন বিকেলে শ্বেতা খানের বাড়িতে হাজির হয় পুলিশ৷ যদিও সেই সময় বাড়িতে কেউ ছিলেন না৷ বাঁকড়া ফাঁড়ির পুলিশ এই তল্লাশি অভিযানে যায়৷
শ্বেতা খানের বাড়ি সিল করে দিল পুলিশ৷
শ্বেতা খানের বাড়ি সিল করে দিল পুলিশ৷
advertisement

পর্ন ভিডিও কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান এখনও পলাতক৷ যদিও আজই তার ছেলে আরিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে শ্বেতা খানের নাবালিকা কন্যাকেও৷ শ্বেতা খানের মা এবং ভাইকেও আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷

সোদপুরের এক তরুণীকে ডোমজুড়ের বাড়িতে আটকে রেখে নির্যাতন এবং পর্ন ভিডিও শ্যুটে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে শ্বেতা খান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে৷ এখনও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

ডোমজুড়ের বাসিন্দা ফুলটুসির বিরুদ্ধে এর আগেও পুলিশে একাধিক মামলা রয়েছে৷ গুলি চালানোর অভিযোগে গ্রেফতারও হয় সে৷ আবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনও অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করলেই শ্লীলতাহানির মতো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাত শ্বেতা খান ওরফে ফুলটুসি৷ ছেলে এবং মেয়েকে গ্রেফতারের পর এবার পুলিশ ফুলটুসিরও নাগাল পায় কি না, সেটাই এখন দেখার৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sweta Khan Case Update: ছেলে মেয়ে গ্রেফতার, পর্ন ভিডিও কাণ্ডে আরও বিপাকে ফুলটুসি! ডোমজুড়ের বাড়িতে হানা দিল পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল