TRENDING:

Hooghly News: 'ওরা মেরে দেবে বলেছে'! সন্তানসম পোষ্যর প্রাণহানির আশঙ্কা! থানায় দৌড়ালেন মালিক

Last Updated:

প্রাণহানির আশঙ্কায় পোষ্য কুকুরকে নিয়েই পুলিশ থানায় হাজির পোষ্যের মালিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বাড়িতে কুকুর রাখা নিয়ে বিবাদ বাড়ির দুই মালিক পক্ষের। কুকুরকে খুনের হুমকি! প্রতিকার পেতে বাড়ির পোষ্য কুকুরকে নিয়েই পুলিশ থানায় হাজির পোষ্যের মালিক! ঘটনাটি হুগলির কোন্নগরের বাটার মোড় এলাকার। কুকুর খুনের হুমকিতে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন কুকুরের মালিক।
advertisement

স্থানীয় সূত্রে খবর, কোন্নগর বাটা সংলগ্ন ক্রাইফার রোড এলাকায় বাড়ি পাত্র পরিবারের। আর্থিক সমস্যার কারণে তাদের বসতবাড়ির দোতলার অংশ তারা বছর কয়েক আগে বিক্রি করে দেন রাধারানী দাস নামে এক মহিলার পরিবারের কাছে। তবে সবকিছুই ঠিক ছিল, কিন্তু বছর খানেক ধরে সমস্যা বৃদ্ধি পায় বাড়ির পোষ্য কুকুরের জন্য। পাত্র দম্পতির বাড়িতে রয়েছে দুটি পোষ্য কুকুর। কেন বাড়ির মধ্যে কুকুর থাকবে এই নিয়ে বিস্তর বচসা শুরু হয় দুই পরিবারের মধ্যে। কুকুর বাড়িতে থাকলে কুকুরদেরকে মেরে ফেলে দিয়ে আসবে এমন হুমকি দেয় রাধারানী ও তার পরিবারের লোকজনরা। তাই নিজের কুকুরের জীবন বাঁচাতে পোষ্য সারমেয়কে নিয়ে সোজা পুলিশের কাছে হাজির পাত্র দম্পতি।

advertisement

আরও পড়ুন: সাক্ষাৎ ভগবান! বিরল-দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের রোগীর প্রাণ বাঁচাতে ছুটে এলেন অপরিচিত প্রণব

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এই বিষয়ে ওই মহিলা জানান, তার কুকুর তার কাছে সন্তানের মতন। সেখানে যখন কুকুরের ওপর বারবার আক্রমণ নেমে আসছে তাতে তারা ভীত। তার কুকুরের প্রাণ হানির আশঙ্কায় তারা এসেছেন পুলিশের কাছে দ্বারস্থ হতে। যাতে তার কুকুরের কেউ না ক্ষতি করতে পারে। এই বিষয়ে অভিযুক্ত মহিলার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, কুকুরটি তাকে একবার কামড়ে দিয়েছিল। সেই কারণে তারা মাথা গরমের বসে এরূপ কথা বলেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁয়া থেকে টেরাকোটা মন্দির-অপূর্ব
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: 'ওরা মেরে দেবে বলেছে'! সন্তানসম পোষ্যর প্রাণহানির আশঙ্কা! থানায় দৌড়ালেন মালিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল