TRENDING:

অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি, সুস্থ হওয়ার আগেই আঙুল থেকে উধাও হল দামী হিরের আংটি!

Last Updated:

একটি হীরের আংটি ফেরত দেওয়া হয়নি। আরও একটি আংটির থাকার কথা সম্পূর্ন অস্বীকার করে নার্সিংহোমের কর্মীরা।

advertisement
মুর্শিদাবাদ: নার্সিংহোমে ভর্তির পরেই রোগীর হীরের আংটি উধাও। কাঠগড়ায় বহরমপুরের নিবেদিতা হেলথ কেয়ার। শারীরিক অসুস্থতার কারণে ৩০শে ডিসেম্বর রাতে নিবেদিতা হেলথ কেয়ারে ভর্তি হন বহরমপুরের খাগড়ার বাসিন্দা শ্যামল চক্রবর্তী।
News18
News18
advertisement

তাঁর অভিযোগ ভর্তির পর নার্সিং হোমের কর্মী আঙুলের ৬টি আংটি খুলে নেয়। কিন্তু পরে তাঁর ছেলেকে ডেকে ৫টি আংটি ফেরত দেওয়া হয়। একটি হীরের আংটি ফেরত দেওয়া হয়নি। আরও একটি আংটির থাকার কথা সম্পূর্ন অস্বীকার করে নার্সিংহোমের কর্মীরা।

আরও পড়ুনBollywood Gossip: বলিউডের চিরদুঃখী মা নিরুপা রায়, বাস্তবেও ছিলেন জনম দুখিনী!…ছেলে-বৌমা তাঁর জীবন করে নরকের মতো

advertisement

নার্সিংহোম কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় ৫টি আংটিই ফেরত দেওয়া হয়েছে। বারবার অভিযোগ জানানো হলেও ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।

ইতিমধ্যেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই ব্যক্তি। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সম্পূর্ন সহযোগিতা করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

প্রণব রবিকুল, মুর্শিদাবাদ

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি, সুস্থ হওয়ার আগেই আঙুল থেকে উধাও হল দামী হিরের আংটি!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল