TRENDING:

North 24 Parganas News: কঙ্কাল রহস্য! অশোকনগরে উদ্ধার একাধিক নরকঙ্কাল,আতঙ্ক এলাকায়

Last Updated:

রবিবার বেলার দিকে অশোকনগর থানার কল্যাণগড় বাজারের পার্শ্বস্থ স্বামীজি সঙ্ঘ ক্লাবের পাশে ঘটনাটি ঘটে। মাটি খোঁড়ার সময় হঠাৎ দু’টি মাথার খুলি দেখতে পান মিস্ত্রিরা। পরে আরও মাটি খুঁড়তেই উদ্ধার হয় বেশ কয়েকটি হাড়গোড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অশোকনগরে কঙ্কাল রহস্য! মাটি খুঁড়তেই বেরোল একাধিক  নরকঙ্কাল! চাঞ্চল্য অশোকনগরে, ময়নাতদন্তে পাঠানো হল খুলি, হাড়গোড়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, অশোকনগরের কল্যাণগড় বাজার সংলগ্ন স্বামীজি সংঘ ক্লাবের পাশে নতুন বাড়ি তৈরির জন্য ভিত কাটা হচ্ছিল। সেই সময় মাটির নীচ থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি ও একাধিক দেহের হার।
উদ্ধার হওয়া কঙ্কাল
উদ্ধার হওয়া কঙ্কাল
advertisement

নির্মাণকাজ চলাকালীন, মাটি খোঁড়ার সময় হঠাৎ দু’টি মাথার খুলি দেখতে পান মিস্ত্রিরা। পরে আরও মাটি খুঁড়তেই উদ্ধার হয় বেশ কয়েকটি হাড়গোড়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা ও চাঞ্চল্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অশোকনগর থানার পুলিশ। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্থিগুলি বহু পুরনো। এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তদন্ত। আপাতত বন্ধ রাখা হয়েছে ভিত খোঁড়ার কাজ। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফরেনসিক বিভাগকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে হাড়গুলির আনুমানিক বয়স এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করা হবে। ফরেনসিক রিপোর্ট আসার পরই স্পষ্ট হবে হারগুলির প্রকৃত রহস্য। পুলিশের মতে ফরেনসিক পরীক্ষার পরই স্পষ্ট হবে আসল সত্যতা। ঘটনার তদন্তে  অশোকনগর থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইকে একসঙ্গে ৪ জন! ডাম্পার দিল ধাক্কা, পুরুলিয়ার দুই ছৌ শিল্পীর মর্মান্তিক মৃত্যু
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কঙ্কাল রহস্য! অশোকনগরে উদ্ধার একাধিক নরকঙ্কাল,আতঙ্ক এলাকায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল