খুবই 'চেনা' এই স্টেশন...! শিয়ালদহ শাখায় মুর্শিদাবাদ জেলার শেষ স্টেশন জানেন কোনটি? চমকে দেবে ঐতিহাসিক 'গুরুত্ব'!
- Reported by:Tanmoy Mondal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: এটি বর্তমানে শিয়ালদা ডিভিশনের একটি টার্মিনাল রেল স্টেশন, অর্থাৎ এখান থেকেই বহু ট্রেনের যাত্রা শুরু ও শেষ হয়। কিন্তু ভীষণ চেনা এই স্টেশনের আসল গুরুত্ব জানেন ক'জন?
advertisement
1/7

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল লালগোলা রেল স্টেশন। একদিক থেকে দেখলে এটি ভারতের শেষ রেল স্টেশন কারণ এখান থেকেই ট্রেন যাত্রা শুরু করে এবং শেষ করে ওপারে বাংলাদেশ।
advertisement
2/7
এটি বর্তমানে শিয়ালদা ডিভিশনের একটি টার্মিনাল রেল স্টেশন, অর্থাৎ এখান থেকেই বহু ট্রেনের যাত্রা শুরু ও শেষ হয়।
advertisement
3/7
ইতিহাসের পাতায় লালগোলা স্টেশনব্রিটিশ শাসনামলে, ১৯ শতকের শেষভাগে (প্রায় ১৮৯৯–১৯০৫ সালের দিকে) লালগোলা রেল স্টেশন চালু হয়। মূলত গঙ্গা নদীপথ ও উত্তরবঙ্গ–বিহারের সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যেই এই রেলপথ নির্মিত হয়েছিল। একসময় এই স্টেশন ছিল বাণিজ্য ও যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
advertisement
4/7
লালগোলা স্টেশন শুরুর দিকে স্টেশনটি ছিল খুবই সাধারণ কাঠামোর ছোট প্ল্যাটফর্ম। টিন ও ইটের পুরনো ভবন। সীমিত ট্রেন চলাচল।ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থা।
advertisement
5/7
তবুও এই স্টেশন দিয়ে বহু ঐতিহাসিক ট্রেন ও পণ্য পরিবহন হয়েছে, যা মুর্শিদাবাদের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। বর্তমান লালগোলা রেল স্টেশনআজকের লালগোলা স্টেশন অনেকটাই আধুনিক রূপ পেয়েছে।
advertisement
6/7
একাধিক প্রশস্ত প্ল্যাটফর্ম। আধুনিক সিগন্যালিং ব্যবস্থা।নতুন প্রবেশদ্বার ও সিঁড়ি। চাকা লাগানো লাগেজ নিয়ে চলার সুবিধাজনক রাস্তা। উন্নত যাত্রী পরিষেবা গুরুত্ব জোর দেওয়া হয়েছে ।
advertisement
7/7
লালগোলা স্টেশন শিয়ালদা–লালগোলা রুটের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় এটি মুর্শিদাবাদ জেলার রেল যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মেরুদণ্ড। শতাব্দী প্রাচীন ইতিহাস বুকে নিয়ে আজও লালগোলা রেল স্টেশন দাঁড়িয়ে আছে আধুনিকতার পথে এগিয়ে চলা এক জীবন্ত সাক্ষী হয়ে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
খুবই 'চেনা' এই স্টেশন...! শিয়ালদহ শাখায় মুর্শিদাবাদ জেলার শেষ স্টেশন জানেন কোনটি? চমকে দেবে ঐতিহাসিক 'গুরুত্ব'!