TRENDING:

Accident News: বাইকে একসঙ্গে ৪ জন! ডাম্পারের ধাক্কায় ছিটকে এদিক-ওদিক, পুরুলিয়ার দুই ছৌ শিল্পীর মর্মান্তিক মৃত্যু

Last Updated:

Purulia Accident News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার দুই ছৌ শিল্পী। গুরুতর আহত আরও এক শিল্পী-সহ এক নাবালক। রবিবার বরাবাজার থানার অন্তর্গত পুড়িহাসা সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরুলিয়ার দুই ছৌ শিল্পী। দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। গুরুতর আহত আরও এক শিল্পী-সহ একজন। পুরুলিয়ার বরাবাজার থানার অন্তর্গত পুড়িহাসা সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, একটি মোটরবাইকে করে চারজন বরাবাজার থেকে পুরুলিয়ার দিকে ফিরছিলেন। সেই সময় পুরুলিয়ার দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সরাসরি ধাক্কা  লাগে বাইকের। চারজনেই মোটরবাইক থেকে ছিটকে পড়েন রাস্তার উপর। এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুরুলিয়া বরাবাজার থানায়।

আরও পড়ুনঃ ব্রিজ ভাঙল ফালাকাটায়! বঙ্কিম সেতু দু’ভাগ হয়ে নদীতে ডাম্পার, দেওগাঁও ও জটেশ্বরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

advertisement

ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে  যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।

View More

আরও পড়ুনঃ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও! চোরকে খুঁটিতে বেঁধে গণপিটুনির অভিযোগ, উত্তপ্ত মোহনপুর

মৃতদের মধ্যে রয়েছেন ছৌ শিল্পী ধনঞ্জয় কর্মকার, বয়স আনুমানিক ৩২ বছর। বাড়ি পুরুলিয়া বলরামপুর থানার অন্তর্গত বুরুডি গ্রামে। অপর এক মৃত ছৌ শিল্পীর নাম সনাতন মাহালী, বয়স আনুমানিক ৩১বছর। বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার অন্তর্গত মাঝি হীড়া গ্রামে। গুরুতর আহত এক ছৌ শিল্পীর নাম ধনঞ্জয় রাজোয়াড়, বয়স ৩৭ বছর। বাড়ি মফস্বল থানার অন্তর্গত পাড়কিডি গ্রামে। তাদের মধ্যে একজন নাবালক রয়েছে তার নাম রাহুল কর্মকার। বাড়ি বরাবাজার থানার অন্তর্গত পুরদা গ্রামে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাইকে একসঙ্গে ৪ জন! ডাম্পার দিল ধাক্কা, পুরুলিয়ার দুই ছৌ শিল্পীর মর্মান্তিক মৃত্যু
আরও দেখুন

মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতোড়া ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident News: বাইকে একসঙ্গে ৪ জন! ডাম্পারের ধাক্কায় ছিটকে এদিক-ওদিক, পুরুলিয়ার দুই ছৌ শিল্পীর মর্মান্তিক মৃত্যু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল