TRENDING:

North 24 Parganas News: আবারও চর্চায় সন্দেশখালি! তবে এবার অবশ্য অন্য কারণে

Last Updated:

নদীবেষ্টিত দ্বীপ অঞ্চল তার উপরে বেহাল রাস্তা হওয়ায় রোগী নিয়ে যেতে গেলে বিপদের সম্মুখীন পড়তে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় সমস্যায় সন্দেশখালির বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় পড়তে হয় বসিরহাট মহকুমা সুন্দরবন এলাকার সন্দেশখালি-২ ব্লকের তুষাখালি, কোড়াকাটি, আতাপুর, মনিপুর এলাকার সাধারণ মানুষেদের। আর এইসব এলাকার বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা মৎস্যচাষ, তাছাড়া এলাকায় তেমন কাজ না থাকায় অনেকেই এলাকার বাইরে প্রতিদিন কাজে যান আবার প্রতিদিনই ঘরে ফেরেন।
advertisement

বেহাল রাস্তার জেরে উৎপাদিত মাছ যেমন নিয়ে যেতে সমস্যায় পড়েছেন ঠিক তেমনি দৈনন্দিন যা চালাতে বাড়ছে চরম সমস্যা। বিশেষ করে প্রসূতি মা হাসপাতালে সন্তান প্রসবের জন্য যাওয়ার সময় রাস্তাতেই সন্তান প্রসব হয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। উল্লেখ্য উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার সন্দেশখালি ২ ব্লকের বড় তুষখালী ফেরিঘাট থেকে মণিপুর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তার দীর্ঘ কয়েক বছর বেহাল অবস্থা। রাস্তা এখনও পর্যন্ত কোনো প্রকার সংস্কার হয়নি।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশি রোগীদের বয়কট নয়, বরং অনলাইনে পরিষেবা দেবেন দুই বাঙালি ডাক্তার

বাইরের এলাকার কয়েক হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রতিদিন। বেহাল রাস্তার জেরে চরম সমস্যায় এলাকাবাসী থেকে ছাত্রছাত্রীরা। ভোট আসে, ভোট যায়, কিন্তু বেহাল রাস্তার আর হাল ফেরে না। দীর্ঘদিন রাস্তা যন্ত্রণায় ভুগছে এলাকার কয়েক হাজার মানুষ। নদীবেষ্টিত দ্বীপ অঞ্চল তার উপরে বেহাল রাস্তা হওয়ায় রোগী নিয়ে যেতে গেলে বিপদের সম্মুখীন পড়তে হয় ঠিক তেমনি প্রসূতি মায়েদের সন্তান প্রসবের সময় হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তাতেই সন্তান প্রসব হয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে বলে জানায় এলাকার মানুষ। ঠিক তেমনি পথ দুর্ঘটনা ও দৈনন্দিন ঘটে। সাধারণ মানুষের দাবি যত দ্রুত এই রাস্তা মেরামতি করা হোক নইলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! অশোকনগরে কয়েক ফুটের দূরত্বে বদলে যাচ্ছে সময়! আসল ঘটনা জানলে পিলে চমকে যাবে

কয়েক কিলোমিটার রাস্তার এই বেহাল অবস্থা ৩-৪ বছর ধরেই। একদিকে বর্ষাকাল আসলেই এই পথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ঠিক তেমনি শীতকাল ও গ্রীষ্মের সময় রাস্তায় ধুলোয় ভর্তি হয়ে যায়। এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে কয়েক হাজার মানুষ। রাস্তার মাঝে তৈরি হয়েছে ছোট বড় গর্ত যা দেখলে মনে হবে রাস্তার মাঝে ছোট বড়ো খানাখন্দে ভরপুর। আর বেহাল এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় মাঝে মাঝে ঘটে ছোট বড়ো দুর্ঘটনা। যা নিয় দীর্ঘদিন ধরে তীব্র বেহাল রাস্তার যন্ত্রণায় ভুগছেন এলাকার মানুষ। বেহাল এই রাস্তার হাল ফিরবে কবে পথ চেয়ে এলাকাবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

জুলফিকার মোল্লা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আবারও চর্চায় সন্দেশখালি! তবে এবার অবশ্য অন্য কারণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল