advertisement

Medical Service to Bangladeshi Patients: বাংলাদেশি রোগীদের বয়কট নয়, বরং অনলাইনে পরিষেবা দেবেন দুই বাঙালি ডাক্তার

Last Updated:

Medical Service to Bangladeshi Patients: বাংলাদেশের রোগীদের বয়কট নয়, বরং অনলাইনেও পরিষেবা দেবেন ভারতের এই চিকিৎসকরা! 

চিকিৎসা পরিষেবা
চিকিৎসা পরিষেবা
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: ডাক্তারদের কাছে রোগীদের হয় না কোন জাত ধর্ম দেশের বিভাজন। আর তাই কলকাতা বা ত্রিপুরার চিকিৎসকদের একাংশের বাংলাদেশি রোগী বয়কটের বিরোধিতা করল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন। আর তার মধ্যেই পশ্চিমবঙ্গের দুই চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী জানালেন, চিকিৎসা পরিষেবা নিতে আসার রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী। চিকিৎসকদের কাছে সমস্ত রোগী শুধু রোগীই। রোগীদের কোন জাত ধর্ম ও দেশ হয় না ডাক্তারদের কাছে বলেও জানান তাঁরা।
আরও পড়ুন : প্রায় ২ বছর! বলুন তো কোন প্রাণী সবথেকে বেশি সময় ধরে গর্ভবতী থাকে? সঠিক উত্তর জানেন না ৯৯%
এই ডাক্তারদের দাবি, ভিসা জটিলতায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রোগীদের জন্য অনলাইনে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা। এমনকি অনেককে আসার জন্য সার্টিফিকেটও দিচ্ছেন। সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের দাবি , দুই দেশের মধ্যে যে চলমান অস্থিরতা তৈরি হয়েছে তাতে রোগীদের যেমন ক্ষতি হচ্ছে তেমনই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিক্যাল ব্যবসা। তবে চিকিৎসক মহলের আশা এই অস্থিরতা দ্রুত কাটবে। এবং তারা যে কোনও পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medical Service to Bangladeshi Patients: বাংলাদেশি রোগীদের বয়কট নয়, বরং অনলাইনে পরিষেবা দেবেন দুই বাঙালি ডাক্তার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement