TRENDING:

Nouth 24 Parganas News: সতর্কতার অভাবে সর্বনাশ! বিদ্যুৎবাহী তারে হাত লাগতেই লুটিয়ে পড়লেন বৃদ্ধ, মুহূর্তে গেল প্রাণ

Last Updated:

Nouth 24 Parganas News: বিদ্যুতের তারে স্পর্শ, মুহূর্তে মৃত্যু হল ৭৫ বছরের বৃদ্ধের। ঘটনায় শোকের ছায়া ন্যাজাট থানার পূর্ব লাউখালী গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিদ্যুতের তারে স্পর্শ, মুহূর্তে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের।  বাড়ির কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ও গ্রামে। বসিরহাট মহাকুমার সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত সরবেরিয়ার পূর্ব লাউখালী গ্রামের। ওই বাসিন্দা বছর ৭৫ এর আলমগীর মোল্লা বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন।
ন্যাজাট থানা
ন্যাজাট থানা
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির বিদ্যুতের কাজ করার সময় হঠাৎই তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সারা বছর চাহিদা থাকে তুঙ্গে, খরচ-পরিশ্রম দুটোই কম! পূর্বস্থলীর চাষিদের আয়ের নয়া দিশা দেখাচ্ছে এই চাষ

advertisement

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে। মৃতদেহ পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। পরিবারের দাবি, বাড়ির ছোটখাটো কাজ করতে গিয়ে এমন অসাবধানতার ফলেই ঘটে যায় এমন মর্মান্তিক দুর্ঘটনা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

গ্রামের মানুষজন জানান, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা প্রশাসনের কাছে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন। তবে অনেকেই মনে করছেন এক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। নাহলে এই ধরণের বিপদ সহজে এড়ানো যাবে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nouth 24 Parganas News: সতর্কতার অভাবে সর্বনাশ! বিদ্যুৎবাহী তারে হাত লাগতেই লুটিয়ে পড়লেন বৃদ্ধ, মুহূর্তে গেল প্রাণ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল