TRENDING:

রান্না করার সময় মর্মান্তিক...! অকালে প্রাণ গেল গৃহবধূর, দুর্ঘটনা না অন্যকিছু? খতিয়ে দেখছে পুলিশ

Last Updated:

বাড়িতে কাঠের উনুনে রান্না করছিলেন ৪৪ বছরের গৃহবধূ হাসিনা বিবি। হঠাৎই উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে তাঁর গায়ে লেগে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কাঠের উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ, প্রাণ গেল গৃহবধূর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানআটি গ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বাড়িতে কাঠের উনুনে রান্না করছিলেন ৪৪ বছরের গৃহবধূ হাসিনা বিবি। হঠাৎই উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে তাঁর গায়ে লেগে যায়।
হাড়োয়া হাসপাতালে সামনে পরিবার ও এলাকাবাসী
হাড়োয়া হাসপাতালে সামনে পরিবার ও এলাকাবাসী
advertisement

চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা হাসিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: ধুলাগড়, যেমন নাম, তেমন…! ধুলাগড় মানে এখন শুধুই ধুলোয় স্নান! হাড়ে হাড়ে টের পাচ্ছেন সবাই

advertisement

প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। গৃহবধূর অকাল মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ গ্রামজুড়েও নেমে এসেছে নীরবতা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার প্রত্যন্ত গ্রাম্য এলাকায় অনেক পরিবার এখনও কাঠের উনুন বা কেরোসিনের চুলার ওপর নির্ভরশীল। সেই কারণে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। হাসিনা বিবির মৃত্যুতে নিরাপদ রান্নার ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে এই ধরনের দুর্ঘটনা রুখতে সচেতনতা বাড়ানো এবং গৃহস্থালির নিরাপত্তা জোরদার করার দাবিও উঠেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এলাকার এক বাসিন্দা জানান, “আমাদের এলাকায় এখনও বহু গৃহবধূ উনুনে রান্না করেন। এর ফলে এমন ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা প্রয়োজন।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রান্না করার সময় মর্মান্তিক...! অকালে প্রাণ গেল গৃহবধূর, দুর্ঘটনা না অন্যকিছু? খতিয়ে দেখছে পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল