TRENDING:

Birbhum news: রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, স্বামীর হাত-পা বাঁধা! বীরভূমের রাস্তায় ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, ওই যুবকের মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরা ওই দম্পতির উপরে হামলা চালায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহম্মদবাজার: রহস্যজনক ভাবে রাস্তার ধার থেকে উদ্ধার স্ত্রীর দেহ, পাশে হাত পা বাঁধা আহত অবস্থায় উদ্ধার স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে৷ প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, বাইক চুরির ঘটনায় বাধা দিতে গিয়েই আক্রান্ত হয়েছেন দম্পতি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

যদিও এ দিন সকালে মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে তাঁর স্বামীর বিরুদ্ধেই থানায় অভিযোগ জানানোর পরই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷

গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজারের সালুকা গ্রামে৷ নিজের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সুচিত্রাকে নিয়ে ফিরছিলেন মহম্মদবাজারের হিংলো গ্রামের বাসিন্দা সন্দীপ দাস৷ রাতে সালুকা গ্রামের কাছে রাস্তার ধার থেকেই দু জনকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা৷ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সুচিত্রা বাগদি৷ তার পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলেন পেশায় রাজমিস্ত্রি সন্দীপ৷

advertisement

আরও পড়ুন: ৫০ বছর অন্তরালে, এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম! বাংলাদেশে তোলপাড়

প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, ওই যুবকের মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরা ওই দম্পতির উপরে হামলা চালায়৷ মুখে কাপড় বাঁধা এবং হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন সন্দীপ৷ তার পাশেই মৃত অবস্থায় পড়েছিলেন সুচিত্রা৷ তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল৷ পাশেই পড়েছিল সন্দীপের মোটরসাইকেল৷

advertisement

আহত অবস্থায় সন্দীপকে হাসপাতালে ভর্তি করে পুলিশ৷ এর পরেই এ দিন সকালে চাঞ্চল্যকর অভিযোগ করে মৃত সুচিত্রার পরিবার৷ অভিযোগ করা হয়, সাত মাস আগেই সন্দীপের সঙ্গে সুচিত্রার বিয়ে হয়৷ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরেও সন্দীপ সুচিত্রাকে বিয়ে করতে রাজি হননি বলে অভিযোগ৷ এর পর মহম্মদবাজার থানার হস্তক্ষেপে মন্দিরে বিয়ে হয় দু জনের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেও নিয়মিত ওই দম্পতির মধ্যে অশান্তি চলত৷ গত কয়েকদিন ধরেই নিজের বাপের বাড়িতে ছিলেন সুচিত্রা৷ মঙ্গলবার রাতে সেখান থেকেই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপ৷ ফেরার পথেই এই ঘটনা ঘটে৷ ওই যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেনি পুলিশ৷ সন্দীপের অবস্থা একটু স্থিতিশীল হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, স্বামীর হাত-পা বাঁধা! বীরভূমের রাস্তায় ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল