TRENDING:

বাঁধ ভাঙল দ্বারকার, হু হু করে জল ঢুকল এলাকায়! দেখুন কীভাবে চলছে জনজীবন

Last Updated:

একদিকে লাগাতার টানা বর্ষণ অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে এবার কান্দি ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কান্দি, কৌশিক অধিকারী: একদিকে লাগাতার টানা বর্ষণ অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে এবার কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর সহ বিস্তীর্ণ গ্রাম এবার বন্যার জলে প্লাবিত হল। ফলে যোগাযোগের একমাত্র ভরসা গ্রামে এখন নৌকা।
advertisement

স্কুলের ছাত্রছাত্রীরা হোক বা বাড়ির গৃহবধূ। বন্যার পরিস্থিতিতে কান্দির হিজল সহ সাটুই বিস্তৃর্ণ এলাকায় যাতায়াতের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা। সেই কারণে সাধারণ মানুষের সুবিধার্থে জলমগ্ন এলাকায় বেসরকারি ভাবে চালু হয়েছে নৌকা পরিষেবা। বাজার-হাট বা ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজনে মানুষ এখন নৌকার সাহায্যই নিচ্ছেন। এদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে স্কুল, কৃষিকাজ বন্ধ, জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।

advertisement

আরও পড়ুন: স্কুল তো নয়, যেন সহজ পাঠের মলাট, ভাইরাল মালতি মুর্মুর জেলায় অন্য চিত্র! না দেখলে বিশ্বাস হবে না

View More

মুর্শিদাবাদের কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত শস্য ভান্ডার হিসাবেই পরিচিত। গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে তিনটি নদী। বাবলা, দ্বারকা সহ আরও একটি নদী বয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে বন্যার কবলে পড়তে হয় এই সমস্ত গ্রামগুলোকে। সাটুই কাছে দ্বারকা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে শ্রীকৃষ্ণপুর থেকে সাটুই যাওয়ার একমাত্র রাস্তা জলের তলায়। ফলে ভরসা একমাত্র নৌকা। শ্রীকৃষ্ণপুর, সুভাষ নগর সহ বেশ কিছু গ্রাম এখন জলের তলায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টি আর একাধির জলাধার থেকে জল ছাড়ার কারণে ফের প্লাবিত কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর, শ্রীকৃষ্ণপুর সহ চারটি গ্রামের বিস্তীর্ণ অংশ। হঠাৎই নদীর জল ঢুকে পড়ায় বহু রাস্তা, চাষের জমি, এমনকী ঘরবাড়ি চলে এসেছে জলের তলায়। পরিস্থিতি যে আরও খারাপ হবে তা পরিষ্কার কারণ বাবলা, দ্বারকা ও কুয়ে নদীর জল কার্যত বিপদসীমা ছাড়িয়ে গেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁধ ভাঙল দ্বারকার, হু হু করে জল ঢুকল এলাকায়! দেখুন কীভাবে চলছে জনজীবন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল