TRENDING:

জেসিবির উপর বিশ্বকর্মা ঠাকুর! বিসর্জন দিতে গিয়ে বিরাট ঘটনা, বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

Biswakarma Puja- বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি! নিরঞ্জন ঘাটের কাছে জেসিবির উপর থেকে সটান পড়ে গেল বিশ্বকর্মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি! নিরঞ্জন ঘাটের কাছে জেসিবি-র উপর থেকে সটান পড়ে গেল বিশ্বকর্মা প্রতিমা! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পৌরসভার কর্মীরা।
advertisement

নদিয়ার শান্তিপুর মানেই ১২ মাসে ১৩ পার্বণের উৎসবের শহর। অন্যান্য পুজোর তুলনায় তবে এবার সেই ভাবনাকেও অতীত করে দিল শান্তিপুর পৌরসভার কর্মচারীদের পরিচালিত বহু প্রাচীন বিশ্বকর্মার পুজোর শোভাযাত্রা।

সম্প্রতি শান্তিপুর পৌরসভা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিপদকালীন সময়ে সহযোগিতার উদ্দেশে জেসিবি কিনেছে। সমস্ত ধরনের সাফাই কর্মী এবং কর্মচারীর অনুমতি সাপেক্ষে এবছর বিশ্বকর্মা পুজোর শোভাযাত্রায় তাতে বিশ্বকর্মা প্রতিমা তুলে অভিনবত্বের সৃষ্টি করল আবারও। সামাজিক মাধ্যমে নেটিজেনদের অত্যন্ত আগ্রহের বিষয় তা স্পষ্ট হয়েছে তাদের বিভিন্ন ধরনের পোস্ট থেকে।

advertisement

আরও পড়ুন- ডিভিসির রিপোর্টে বড় ‘তথ‍্য’ ফাঁস! কমেছে জলধারণের ক্ষমতা, তবে কি দক্ষিণে বন‍্যা

View More

কখনও বিশ্বকর্মা ৫০ ফুট উপরে কখনও বা রাস্তা দু’ধারে দাঁড়িয়ে থাকা জনসাধারণের একেবারে সামনে। তবে শেষ রক্ষা হল না, মতিগঞ্জ মোড় থেকে বিসর্জন ঘাটের প্রায় একেবারে সামনে এসে ঘটল বিপত্তি। তীরে এসে ডুবল তরী।

advertisement

যথেষ্ট শক্ত পোক্তভাবে বাঁধা থাকলেও এতটা উচ্চতায় তোলা এবং বারবার সেই প্রদর্শন দেখানোর ফলে ঘটে বিপত্তি। কোথাও বাঁধন আলগা হয়, অথবা ঠাকুরের সঙ্গে থাকা দুই ব্যক্তির কিংবা চালকের ভুলে হঠাৎই নামানোর সময় প্রথমে তা ধাক্কা লাগে মাটির সঙ্গে।

আরও পড়ুন- এখনই বিদায় নিচ্ছে না বর্ষা… ফের বৃষ্টি! পুজোয় ভোগান্তি নাকি জমিয়ে হুল্লোড়?

advertisement

পরে ছোট্ট একটি ঝাঁকুনিতে প্রতিমা রাস্তার উপর পরে মুখ থুবড়ে পড়ে। তবে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পৌর কর্মচারীরা। আশ্চর্যের বিষয় শুধুমাত্র প্রতিমার মুখ বাদে বাকি সমস্ত ঠিকঠাক ছিল। তবে যেহেতু একেবারেই ঘাটের পাশে, তাই সেখানেই বিসর্জন দিয়ে বিশ্বকর্মার কাছে ক্ষমা চাইলেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেসিবির উপর বিশ্বকর্মা ঠাকুর! বিসর্জন দিতে গিয়ে বিরাট ঘটনা, বড় বিপদ থেকে রক্ষা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল