পুরাতন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন বিভিন্ন সুরেলা তরঙ্গ বাদ্যযন্ত্র। ফাঁকা সসের বোতল, প্লাস্টিক কোলড্রিংসের বোতল, পিভিসি পাইপ, বাঁশ, টেরাকোটা, এমনকি মেঝের টাইলস দিয়েও তৈরি করেছেন তিনি এক বিশেষ শব্দ কম্পন বিশিষ্ট বাদ্যযন্ত্র। তার কোনটার নাম দিয়েছেন তিনি কাঁচ তরঙ্গ, কোনটা বা বোতল তরঙ্গ। শব্দ তরঙ্গকে সুরের মধ্যে নিয়ে এসে তার এই অনবদ্য সৃষ্টি তাকে এনে দিয়েছে একাধিক স্বীকৃতিও।
advertisement
আরও পড়ুন: ইচ্ছেটাই আসল কথা! দুর্ঘটনায় বাক হারানো চন্দ্রনাথই এখন দিশা দেখাচ্ছেন পথচলতিদের
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সোমনাথ মুখার্জি। সংগীতে হাতে খড়ি তার বাবার থেকে। সোমনাথ বাবুর বাবা নীরদ বরণ বন্দোপাধ্যায় ছিলেন পঞ্চাশের দশকের একজন খ্যাতনামা ডান্স ড্রামার সংগীত পরিচালক। তবে বাবা মারা যাবার পর সেই ভাবে আর সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন না। পেশায় তিনি একজন গার্মেন্টসের কর্মচারী ছিলেন। নতুন করে সংগীতের বাদ্যযন্ত্র তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন তার স্ত্রীর থেকে।
সোমনাথ ব্যানার্জি জানিয়েছেন, তার বাড়ির কাজ যখন হচ্ছিল তখন মার্বেলের টাইলস পাতার কাজ চলছিল। সেই সময় সেই টাইলসের শব্দ শুনে তার মধ্যে যে শব্দ তরঙ্গ বেরোচ্ছে তার দ্বারা জাইলোফোন জাতীয় বাদ্যযন্ত্র তৈরি করা যায়। তাই থেকেই তিনি বানাতে শুরু করেন বিভিন্ন শব্দ তরঙ্গ যন্ত্র। কখনও কাঁচের টুকরো দিয়ে বানিয়েছেন কাঁচ তরঙ্গ। কখনও বাঁশ কেটে বানিয়েছেন বাঁশ তরঙ্গ। যা শুনে তাজ্জব হচ্ছেন নেটিজেনরা।
রাহী হালদার





