TRENDING:

Anubrata Mondal: অনুব্রত মামলার বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়, গভীর রাতে বর্ধমানে গ্রেফতার আইনজীবী

Last Updated:

গত ২০ অগাস্ট গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার বিচারক রাজেশ চক্রবর্তী হুমকি চিঠি পান বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: অনুব্রত মণ্ডলের মামলায় আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়৷ গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়৷ সোমবার গভীর রাতে বর্ধমানের বড়নীলপুর মোড়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ৷ অভিযানে ছিল বর্ধমান থানার পুলিশ কর্মীরাও৷
হুমকি চিঠি পেয়েছিলেন অনুব্রত মামলার বিচারক রাজেশ চক্রবর্তী৷
হুমকি চিঠি পেয়েছিলেন অনুব্রত মামলার বিচারক রাজেশ চক্রবর্তী৷
advertisement

গত ২০ অগাস্ট গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার বিচারক রাজেশ চক্রবর্তী হুমকি চিঠি পান বলে অভিযোগ৷ সেই চিঠিতে বিচারককে বলা হয়, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে৷ ওই চিঠির প্রেরক হিসেবে নাম ছিল বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের৷ যদিও তিনি এই চিঠি পাঠানোর কথা প্রথম থেকেই অস্বীকার করেছিলেন৷

advertisement

আরও পড়ুন: ফোন থেকে কি কিছু ডিলিট করেছেন অনুব্রত? জানতে মোবাইল ফরেন্সিকে পাঠাতে চায় সিবিআই

বিচারককে হুমকি চিঠি দেওয়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ তদন্তে নেমে প্রথমে পূর্ব বর্ধমানের রসুলপুর থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷ তার পরেই সুদীপ্ত রায় নামে ওই আইনজীবীর বাড়িতে হানা দেয় পুলিশ৷ অভিযোগ, বাপ্পাকে ফাঁসানোর জন্যই সুদীপ্ত তাঁর সই এবং আদালতের স্ট্যাম্প জাল করে ওই চিঠি পাঠিয়েছে৷ বাপ্পাই পুলিশের কাছে সুদীপ্তর নামে এই অভিযোগ করে৷ সেই সূত্র ধরেই ওই আইনজীবীর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷

advertisement

গরু পাচার মামলার বিচারককেই হুমকি চিঠি পাঠানোর ঘটনাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ঘটনার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আইনজীবীদের একাংশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

হুমকি চিঠি পাঠানোর এই ঘটনায় নিজেই সিবিআই তদন্ত চেয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ বিচারককেও সেই অনুরোধ জানান তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অনুব্রত মামলার বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়, গভীর রাতে বর্ধমানে গ্রেফতার আইনজীবী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল