TRENDING:

Weekend Trip: পুজোর সময় পড়ন্ত বিকেলের মায়াবী আলোয় নতুন করে খুঁজে পাওয়া যায় এই জায়গাকে

Last Updated:

Weekend Trip: বিকেল হলেই বিষ্ণুপুরের এই জায়গায় মানুষের ভিড়, কী রয়েছে এখানে দেখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর : আপনি কি মন্দির নগরী বিষ্ণুপুর ঘুরতে যাচ্ছেন, তাহলে ঘুরে আসতেই পারেন মন্দির নগরী বিষ্ণুপুর শহরের মধ্যেই মন ভাল করার এই জায়গাতে! বিকাল হলেই বিষ্ণুপুরের এই জায়গাতে মানুষের ঢল নেমে আসে, বিষ্ণুপুর শহরের মানুষের এখন টেরাকোটা মন্দিরের পাশাপাশি এক অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে লালবাঁধ! এই লালবাঁধে রয়েছে নৌকা বিহার। বিষ্ণুপুর গেলে আপনি ঘুরে আসতেই পারেন এই লাল বাঁধ!
advertisement

বিষ্ণুপুর শহরের এক অন্যতম জায়গা হল লালবাঁধ, বিষ্ণুপুর শহরের রামানন্দ কলেজের ঠিক পিছনেই রয়েছে এই বিশাল বড় জলাশয়টি।

সূর্যাস্তের সময় লালবাঁধে অপূর্ব রূপ

View More

এখানেই রয়েছে নৌকা বিহারের সুবিধা, আর এই নৌকা বিহারের টানেই ভিড় জমাচ্ছে বিষ্ণুপুর শহরের মানুষ ও পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরাও! বিকাল হলেই ছেলেমেয়েরা ভিড় জমায় এখানে!

advertisement

আরও পড়ুন – Actress Life Gossip: সিনেমায় হতেন ডাকসাইটে জমিদারের সুন্দরী বউ, ডুবে গেলেন দেহ ব্যবসার চোরাবালিতে, শেষ সময়ে শরীর কুরেকুরে খাচ্ছিল পোকা, তারপর

সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নৌকা বিহারের সুবিধা রয়েছে, তবে রাত্রি দশটা পর্যন্ত এই এলাকা একেবারে মেলায় পরিণত হয়। এই লাল বাঁধের পাড় ব্যারিকেট দিয়ে ঘেরা। গল্প করার জন্য বেশ কিছু টিনের শেড করা রয়েছে।

advertisement

পুরো রাস্তা সারি সারি ভাবে লাইটে মোড়া, বসার জন্য প্রচুর চেয়ার রয়েছে। এছাড়াও এই লালবাঁধের রাস্তার ধারে বিভিন্ন রকমের দোকানদানি ও রয়েছে। সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ। এই পরিবেশ ও নৌকাবিহার উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

নীলকান্ত প্রামানিক জানান বিষ্ণুপুর পৌরসভার থেকে মল্লভূম ফিস প্রোডাকশন গ্রুপ এই লাল বাঁধটিকে কয়েক বছরের জন্য লিজে নিয়েছেন। পর্যটন মরশুমে বিদেশ থেকে বহু পর্যটকরা এই লাল বাঁধে ঘুরতে আসেন এবং বিকাল হলেই বিষ্ণুপুর পৌর শহরের বহু মানুষও এই লালবাঁধের নৌকা বিহার ও এই পরিবেশ উপভোগ করতে আসেন! আগে বিষ্ণুপুরের মানুষকে নৌকা বিহারের জন্য মুকুটমণিপুর, মাইথন বা বিভিন্ন দূর-দূরান্ত যেতে হত। তবে এখন এই বিশেষ সুবিধার জন্য খুশি শহরের মানুষ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
আরও দেখুন

Aniket Bauri

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Trip: পুজোর সময় পড়ন্ত বিকেলের মায়াবী আলোয় নতুন করে খুঁজে পাওয়া যায় এই জায়গাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল