পুলিশের মতো মাইনে তাঁরা পান না। সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকটাই কম। তবে দায়িত্ব অনেক বেশি। যদিও অনেকেই তাঁদের কাজের ধরণের সমালোচনা করেন। তবুও দিন-রাত এক করে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করে চলেছেন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাস ঘোষণা করেছিলেন। রাজ্য ও কলকাতা পুলিশে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন- দুর্গাপুজোয় নিজেকে সুন্দর দেখাতে চান? এই টিপস মানলে কিন্তু আপনিই সেরা
রাজ্য, কলকাতা পুলিশ, দুই ক্ষেত্রেই কর্মরত সিভিকরা একই টাকা বোনাস পেয়েছেন এবার। মাস শেষে ৯০০০ টাকা করে ভাতা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের। তাঁদের কাজে প্রোমোশনের জায়গা নেই। ফলে প্রতি বছর প্রোমোশন হলে মাস মাইনে বাড়ার সম্ভাবনা নেই।
রোজ ৮ ঘণ্টা কাজ করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। বছরে ১৪ টি ক্যাজুয়াল লিভ এবং ৫০ টি সবেতন মেডিক্যাল লিভ পান তাঁরা। দায়িত্বা সামলানোর আগে দু’সপ্তাহের প্রশিক্ষণ পান তাঁরা।
আরও পড়ুন- বিজয়াতে মিষ্টিমুখ অন্য রকম মিষ্টিমুখ! কাস্টোমাইজ চকোলেটের সম্ভার, দামও নাগালে
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কেউ যদি ভাল কাজ করেন তাঁকে সরাসরি পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। এই নিয়ে পদক্ষেপের আগে ভাবনা-চিন্তা করতে বলেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে।
