TRENDING:

East Bardhaman News: শুধু বিশ্বকর্মা পুজো নয়, এই শহরে মকর সংক্রান্তিতেও রমরমিয়ে ওড়ে ঘুড়ি, হয় উৎসবও

Last Updated:

এই শহরে মকর সংক্রান্তিতে পালিত হয় ঘুড়ি উৎসব, সকলের কাছেই ঘুড়ি মেলা নামেই পরিচিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: রাত পোহালেই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই পিঠেপুলি উৎসব। তবে পূর্ব বর্ধমান জেলায় আরও একটি উৎসব হয়ে থাকে মকর সংক্রান্তির দিন। জেলা সদর বর্ধমান শহরে এইদিন পালিত হয় ঘুড়ি উৎসব। এই উৎসব সকলের কাছেই ঘুড়ি মেলা নামেই পরিচিত। রাজ্যের বহু জায়গায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানো হয়। তবে বর্ধমান শহরে ঘুড়ি ওড়ানো হয় সংক্রান্তির দিনে। রাজ আমল থেকে শহর বর্ধমানে এই প্রথা চলে আসছে।
advertisement

বর্ধমানের তৎকালীন মহারাজ মহাতাব চাঁদের ঘুড়ি ওড়ানোর শখ ছিল। সেই সময় মকর সংক্রান্তির সকাল থেকেই রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের মহারাজা সহ রাজসভার সদস্যরা। আজ রাজা না থাকলেও সেই প্রাচীন প্রথা সমানভাবে বজায় আছে। আর তাই মকর সংক্রান্তির দিন ঘুড়ি নিয়ে রীতিমতো উৎসবের মেজাজ দেখা দেয় শহরে। বর্তমানে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ঘুড়ি বিক্রি।

advertisement

আরও পড়ুন: একাধিক পদে প্রচুর চাকরির সুযোগ পশ্চিম বর্ধমানে, দেরি না করে আজই আবেদন করুন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

ঘুড়ি বিক্রেতা শেখ আলিম বলেন, “বহু বছর ধরে এই রীতি পালিত হয়ে আসছে। প্রতি বছর সংক্রান্তির দিন ঘুড়ি মেলা হয়। শহরের বিভিন্ন জায়গায় ঘুড়ি বিক্রি হয়। সংক্রান্তির প্রায় দেড় মাস আগে থেকে সবাই ঘুড়ি, লাটাই, সুতো কিনে ঘুড়ি ওড়াতে শুরু করেন।” বর্ধমান শহরে মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি মেলার একটি পর্ব চলে আসছে। তবে শহরবাসীর কথায়, আগের থেকে উত্তেজনায় কিছুটা হলেও ভাটা পড়েছে। আগে সুতোয় মাঞ্জা দেওয়া হত, আর এখন রেডিমেড মাঞ্জা সুতো কিনতে পাওয়া যায়। ঘুড়িতেও প্রচুর নতুনত্ব এসেছে বর্তমানে।

advertisement

আরও পড়ুন: মধ্যবিত্ত পরিবার থেকে স্বপ্নের উড়ান, প্রথম মহিলা সাঁতারু হিসেবে নর্থ চ্যানেল জয়, ঘরে এল রাষ্ট্রপতির পুরষ্কার

দুই টাকা থেকে শুরু করে ১৫ টাকা দামের বড় ঘুড়িও পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে। ইতিমধ্যেই ঘুড়ির দোকানে ভিড় জমাতে শুরু করছেন শহরের বহু মানুষ। সংক্রান্তির দিনে শহর জুড়ে চলবে শুধু যুদ্ধ! বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াবেন শতাধিক মানুষ। সংক্রান্তির দিনে ঘুড়ির লড়াই নিয়ে মেতে উঠবেন বর্ধমান শহরের একাধিক বাসিন্দা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে ভয়াবহ আগুন, আতঙ্কে গোটা এলাকায়! গোডাউনের ভিতরে কী ছিল, অভিযোগ এলাকাবাসীর
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শুধু বিশ্বকর্মা পুজো নয়, এই শহরে মকর সংক্রান্তিতেও রমরমিয়ে ওড়ে ঘুড়ি, হয় উৎসবও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল