TRENDING:

Indian Railways: বর্ষায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে শিয়ালদহ ডিভিশনের বড় পদক্ষেপ!

Last Updated:

Indian Railways: ২৮শে মে’র মধ্যে পশ্চিমবঙ্গে মনসুন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা রেল পরিষেবার দৃষ্টিকোণ থেকে আগামী ৪ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং করে তুলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Monsoon) চলতি বছরে ২৫.০৫.২০২৫ তারিখে কেরালায় আগমন করেছে, যা সাধারণত জুন ১ তারিখে হয়। গত ১৭ বছরে এই প্রথম এত আগে বর্ষা ভারতে প্রবেশ করেছে। ২৮শে মে’র মধ্যে পশ্চিমবঙ্গে মনসুন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা রেল পরিষেবার দৃষ্টিকোণ থেকে আগামী ৪ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং করে তুলেছে। গাঙ্গেয় সমভূমি ও উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার প্রেক্ষিতে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে তৎপর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
* ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ও বড় ধরণের বিপর্যয় এড়াতে শিয়ালদহ ডিভিশনের সর্বাঙ্গীণ বর্ষা পরিকল্পনা
* ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ও বড় ধরণের বিপর্যয় এড়াতে শিয়ালদহ ডিভিশনের সর্বাঙ্গীণ বর্ষা পরিকল্পনা
advertisement

আরও পড়ুনঃ গরম মানেই লিচু! কিন্তু এরা ভুলেও মুখে তুলবেন না লিচু! নিমেষে শেষ জীবন…

শিয়ালদহ ডিভিশনের DRM-এর নেতৃত্বে এক জরুরি বৈঠকে যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেন পরিষেবার স্বাভাবিকতা বজায় রাখতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছেঃ

১. বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে ডিজেল জেনারেটর (DG set) বসানো হয়েছে। ট্র্যাকে জলজট প্রতিরোধে ও ভারী বৃষ্টির সময় দ্রুত জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পাম্প বসানো হয়েছে।

advertisement

২. টানা ২৪ ঘণ্টা চালু থাকবে একটি এমার্জেন্সি কন্ট্রোল সেল, যেখানে বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত থাকবেন। অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিগন্যাল ও টেলিকম বিভাগের অভিজ্ঞ কর্মীরা গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি করবেন।

৩. যাত্রী এবং রোলিং স্টক-এর নিরাপত্তা সুনিশ্চিত করতে RPF সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। ৮০০টি বৃষ্টিরক্ষা স্যুট ইতোমধ্যেই সুরক্ষা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

advertisement

৪. ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল-টেলিকম সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।

৫. অতিরিক্ত বৃষ্টিপাত ও জলজটের ফলে ট্র্যাকে ক্ষতির আশঙ্কা থাকে। গত অর্থবছরে শিয়ালদহ ডিভিশনে এমন ৫৪টি ঘটনা ঘটেছে। ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার ও সঠিকভাবে পরিচালনা করা অগ্রাধিকার পাবে।

৬. ক্যানিং ও ডায়মন্ড হারবার-এর মতো ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি থাকবে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত মনসুন পেট্রোলিং চালানো হবে।

advertisement

৭. কাঁচড়াপাড়া, রানাঘাট, বহরমপুর, ব্যারাকপুরসহ বিভিন্ন রুটে ঝড়-বৃষ্টিতে ট্রেন চলাচল যাতে ব্যাহত না হয়, তার জন্য গাছ কাটার কাজ জরুরি ভিত্তিতে চলছে।

৮. খারাপ আবহাওয়ার সময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ওভারহেড ইকুইপমেন্ট (OHE)-এর রক্ষণাবেক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে টাওয়ার ওয়াগন প্রস্তুত রাখা হয়েছে।

৯. জল চুঁইয়ে পড়া বা প্ল্যাটফর্মে জল জমে শর্ট সার্কিট বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০৪টি স্টেশনের ছাউনি সঠিক অবস্থায় রাখতে বলা হয়েছে।

advertisement

১০. ১২৪টি লিমিটেড হাইট সাবওয়ে (LHS)-তে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পাম্পিং অ্যারেঞ্জমেন্ট নিশ্চিত করা হয়েছে। সংবেদনশীল LHS এলাকায় সেন্সর-ভিত্তিক জলজট পর্যবেক্ষণ ব্যবস্থা বসানো হয়েছে।

১১. সোনারপুর, বারাসাত, বনগাঁ, রানাঘাট ও ব্যারাকপুর-এ রেইন গেজ বসানো হয়েছে, যাতে বৃষ্টির পরিমাণ মাপা যায় এবং তদনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

১২. নামখানা, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, ব্যারাকপুর, বারাসাত-সহ ৯টি ঝুঁকিপূর্ণ স্থানে অ্যানিমোমিটার বসানো হয়েছে, যাতে বাতাসের গতি ও অভিমুখ নির্ধারণ করে আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধার পরিকল্পনা নেওয়া যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহ্যের 'খটখট' বনাম আধুনিক যন্ত্র! কোনও প্রকারে টিকে শিল্প, জানুন
আরও দেখুন

ভারী বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের সময় যাত্রী ও রেল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সুসংগঠিত প্রস্তুতি এটা প্রমাণ করে যে, শিয়ালদহ ডিভিশনের যে কোন সংকট মোকাবিলায় সদা প্রস্তুত, বলে জানিয়েছেন  ডিআরএম রাজীব সাক্সেনা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: বর্ষায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে শিয়ালদহ ডিভিশনের বড় পদক্ষেপ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল