TRENDING:

North 24 Parganas News: 'এই বুঝি ভেঙে যাবে বাঁধ' হাসনাবাদের ইছামতির তীরে আতঙ্ক! দ্রুত মেরামতের দাবি

Last Updated:

গ্রামের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভাঙনের ভয়। প্রতিবছর বর্ষার আগেই নদীর বাঁধে ছোট ছোট ফাটল তৈরি হয়, কিন্তু ঠিকমতো মেরামত না হওয়ায় ঘটে বড় বিপদ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: হাসনাবাদের ইছামতি নদীর বাঁধে ধ্বস, আতঙ্কে গ্রামবাসীরা, দ্রুত মেরামতের দাবি। হাসনাবাদের বরুনহাট, রামেশ্বরপুর পঞ্চায়েতের পালপাড়া এলাকায় ইছামতি নদীর বাঁধে ধ্বস নামায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ—এর মধ্য দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর এই বাঁধ এখন বিপদের মুখে।
advertisement

বড় জোয়ারের সময় জলের প্রবল ধাক্কায় যে কোনও মুহূর্তে এই বাঁধ ভেঙে যেতে পারে। বাঁধ ভেঙে গেলে আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি ও মাছের ভেড়ি। ফলে চাষবাস ও জীবন-জীবিকা দুইই অনিশ্চয়তার মুখে পড়বে। অতএব, এলাকাবাসীর একমাত্র দাবি—অবিলম্বে এই বাঁধ মেরামত করুক সরকার। দ্রুত কাজ শুরু না হলে বড় ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে বলে জানান গ্রামবাসীরা।

advertisement

আরও পড়ুন: ছাতা মাথায় ক্লাস…! বৃষ্টি থেকে বাঁচতে নয়, আসল কারণ জানলে আপনিও অবাক হবেন

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা আসার আগেই নদীর বাঁধে ছোট ছোট ফাটল তৈরি হয়, কিন্তু ঠিকমতো মেরামত না হওয়ায় বড় বিপদ ঘটে। গ্রামের মানুষের মধ্যে এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ভাঙনের ভয়। একাধিক পরিবার বলছেন, “রাতে যখন বৃষ্টি নামে, মনে হয় এবার বুঝি বাঁধ ভেঙে যাবে।” অন্যদিকে, চাষের জমি রক্ষা করা না গেলে সারা বছরের ফসলের ক্ষতি হবে বলে আশঙ্কা কৃষকদের।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মাছের ভেড়িতেও জল ঢুকে গেলে মাছের ক্ষতি হবে কোটি টাকার। এ নিয়ে এলাকায় চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে একদিকে প্রাকৃতিক বিপদ, অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে হাসনাবাদের একাংশ গ্রামে। এখন গ্রামবাসীর চোখ ইরিগেশন দফতরের দিকেই, দ্রুত বাঁধ মেরামত করে তাদের জীবিকা ও ঘরবাড়ি রক্ষা হয় কিনা, সেই আশায় দিন গুনছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হিমঘরে সংরক্ষিত ভালবাসার 'প্রতীক'! তাজা গোলাপের সুগন্ধে ভরে উঠুক এবারের ভ্যালেন্টাইন্স ডে
আরও দেখুন

জুলফিকার মোল্যা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: 'এই বুঝি ভেঙে যাবে বাঁধ' হাসনাবাদের ইছামতির তীরে আতঙ্ক! দ্রুত মেরামতের দাবি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল