TRENDING:

পাড়ুই-এ বিবাদ শেষ, বিজেপি ছেড়ে হৃদয় তৃণমূলে

Last Updated:

ব্যাক-টু-স্কোয়ার-ওয়ান। ফিরে আসা সেই পুরানো অবস্থানে। এখন সব বিতর্কের অবসান। ২০১৩র পঞ্চায়েতে বোমা বন্দুকে খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। অভিযোগ অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের জেরেই খুন হন সাগর ঘোষ। ২০১৩ থেকে ২০১৬। বৃত্ত সম্পূর্ণ। সাগর পুত্র হৃদয় ঘোষ এখন পাড়ুই-এ অনুব্রত মণ্ডলের প্রধান কাণ্ডারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ব্যাক-টু-স্কোয়ার-ওয়ান। ফিরে আসা সেই পুরানো অবস্থানে। এখন সব বিতর্কের অবসান। ২০১৩র পঞ্চায়েতে বোমা বন্দুকে খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। অভিযোগ অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের জেরেই খুন হন সাগর ঘোষ। ২০১৩ থেকে ২০১৬। বৃত্ত সম্পূর্ণ। সাগর পুত্র হৃদয় ঘোষ এখন পাড়ুই-এ অনুব্রত মণ্ডলের প্রধান কাণ্ডারি।
advertisement

বীরভূমের পাড়ুই। ২০১৩ পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে সংবাদ শিরোনামে। বিশ্বভারতী থেকে কয়েক কিলোমিটারের দূরে শান্ত-সবুজ ঘেরা কসবা গ্রাম-পঞ্চায়েত। এই কসবাতেই বোমা মেরে খুন করা হয় নির্দল প্রার্থীর বাবা সাগর ঘোষকে। সমালোচনার ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। তিন বছরে ঝড় থেমে গেছে। সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষের হাতেই কসবা গ্রাম-পঞ্চায়েতে শাসক দলকে জিতিয়ে আনার দায়িত্ব।

advertisement

একদা পুরানো তৃণমূল কংগ্রেসকর্মী প্রথমে নির্দল তারপর বিজেপি ঘুরে এখন ফিরে গেছেন পুরানো দলে। অথচ ২০১৪ লোকসভা নির্বাচনে এই হৃদয় ঘোষই লড়েছিলেন বিজেপির হয়ে। ধাক্কা খেয়েছিল শাসক দল। ২০১১তে বিধানসভা নির্বাচনে পাড়ুইএর কসবা গ্রাম-পঞ্চায়েতে তৃণমূলের লিড ছিল ৫১২ ভোটে। ২০১৪র নির্বাচনে শাসকদল পিছিয়ে পরে ২৬৭৬ ভোটে।

স্থানীয় বিরোধীদের সমালোচনাকে কার্যত গায়ে মাখছেন না এখন শাসকের ত্রাতা, একদা ত্রাস হৃদয় ঘোষ-নিমাই দাসেরা। মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী গদাধর হাজরাকে নিয়ে।প্রার্থীও নিশ্চিত হৃদয় ঘোষের মত হৃদয় পেয়ে।

advertisement

রাজনীতি বড় বালাই। ভোট-জেতা আরও বড় মাথাব্যাথা। খোদ জেলা সভাপতি বলছেন, হৃদয় খুব ভাল ছেলে। ব্যাস। জেলা সভাপতির এই কথার পর সব কিছু মিলে মিশে একাকার। ফুরফুরে কেষ্ট। নানুর বিধানসভায় এবারের টাফ লড়াইটা হেলে পরছে তৃণমূলের দিকে। কাজল শেখ ছাড়া আর কোন কাঁটা নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

রিপোর্ট- অর্নব হাজরা

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাড়ুই-এ বিবাদ শেষ, বিজেপি ছেড়ে হৃদয় তৃণমূলে