TRENDING:

Howrah News: অন্য ভূমিকায় বিধায়ক! বন্যপ্রাণী সংরক্ষণে শামিল গড়ে তুলছেন আবাসস্থল

Last Updated:

Howrah News: রাজনৈতিক দক্ষ সংগঠক হিসাবে সুপরিচিত। আবার পরিবেশ রক্ষার কর্মসূচিতে ও গুরুত্ব ভূমিকা পালন করছেন হাওড়া'র এই বিধায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: অন্য ভূমিকায় বিধায়ক! বন্যপ্রাণী সংরক্ষণ থেকে তাদের আবাসস্থল গড়ে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হাওড়া বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যেমন দক্ষ সংগঠক, তেমনই আবার একজন প্রকৃতিপ্রেমী এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারও বটে। সুযোগ পেলেই বন্যপ্রাণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান দেশের নানা প্রান্তে। একই ভাবে প্রকৃতি এবং বন্যপ্রাণ রক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ।
advertisement

বর্তমান সময়ে জেলার পরিবেশ কর্মীদের একজন ভরসার মানুষ হয়ে উঠেছেন অরুণাভ। পরিবেশ রক্ষায় পরিবেশকর্মীদের নানা কাজের সহযোগিতার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পরিবেশ প্রেম জাগাতে কখনও স্কুল প্রাঙ্গণে সচেতন শিবিরে হাজির, আবার কখনও রাজনৈতিক মঞ্চ থেকে প্রকৃতি রক্ষার বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে। প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় একজন বিধায়ক হিসাবে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি।

advertisement

এলাকায় অপ্রয়োজনীয় ভাবে গাছ কাটায় হ্রাস টানতে পদক্ষেপ করছেন অরুণাভ। কয়েক মাস আগে অবৈধভাবে গাছ কাটা রুখতে বিধায়ক স্বয়ং পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। জরিমানা পর্যন্ত করতে বাধ্য করেছেন তিনি। বন্যপ্রাণীর জীবন বাঁচাতে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বন্যপ্রাণী উদ্ধার এবং মুক্ত করার কর্মসূচিতে শামিল হচ্ছেন তিনি। পরিবেশ রক্ষার বার্তায় ম্যারাথনেও অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এই বিধায়ককে।

advertisement

বিধায়ক অরুণাভ সেন বলেন, “প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় সমস্ত মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পৃথিবীর উষ্ণতা বাড়ছে। মানুষের মধ্যে যথার্থ সচেতনতার অভাব রয়েছে। যে কারণে দ্রুত হারে প্রকৃতি দূষিত হচ্ছে। ভূগর্ভস্থ জল কমে আসছে। আগামী দিনে হয়তো, এই জল নিয়ে বিশ্বযুদ্ধ তৈরি হতে পারে। এখনই প্রকৃতি সম্পর্কে সমস্ত মানুষ সচেতন না হলে আগামী দিন আরও ভয়ঙ্কর হতে পারে।”

advertisement

View More

পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক বলেন,”পরিবেশ রক্ষার কর্মসূচি পৃথিবীজুড়ে আরও জোরদার হওয়া প্রয়োজন। শুধুমাত্র পরিবেশ কর্মী বা কিছু সংখ্যক মানুষ নয়, সকলকে এগিয়ে আসতে হবে পরিবেশ এবং প্রকৃতির রক্ষায়। কিন্তু দুঃখের বিষয় হল অধিকাংশ মানুষের মধ্যে প্রকৃত পরিবেশ রক্ষার চিন্তাভাবনা কম। বর্তমান সময়ে বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়া প্রয়োজন। যাদের মাধ্যমে বেশি সংখ্যক মানুষ এই সচেতনতার কাজে সামিল হবেন। বন্যপ্রাণী এবং পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধিদের মধ্যে সেভাবে উদ্যোগ দেখা যায় না। সেই দিক থেকে বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেনের ভূমিকা অনন্য।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

রাকেশ মাইতি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: অন্য ভূমিকায় বিধায়ক! বন্যপ্রাণী সংরক্ষণে শামিল গড়ে তুলছেন আবাসস্থল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল