পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকেই বারে বারে বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দেওয়া হচ্ছিল মহিলাকে। সেই টাকা না আনতে পারায় মহিলার উপর চলছিল মানসিক ও শারীরিক নির্যাতন। তার পরেই অস্বাভাবিক মৃত্যু হল সেই মহিলার।
আরও পড়ুন: জানুয়ারিতে রাজ্যে নাড্ডা! সংগঠনের প্রশ্নে তোপের মুখে পড়তে চলেছে রাজ্য বিজেপি?
advertisement
মৃতার নাম জয়িতা দে। তাঁর বাপের বাড়ি খণ্ডঘোষ থানার কৈয়র গ্রামে। বছর তিনেক আগে রায়না থানার নাড়ুগ্রামের বাসিন্দা অনিকেত পাঁজার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মোটা টাকা পণ দেওয়ার পরও বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁর উপর চাপ দেওয়া হত বলে অভিযোগ।
আরও পড়ুন: ইন্টারভিউ প্রক্রিয়ারও ভিডিওগ্রাফি, প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে মরিয়া পর্ষদ
স্ত্রীকে খুনের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে রায়না থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার রাতে বাড়ি থেকে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার সিজিএম আদালতে তোলা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী ৯ জানুয়ারি ফের তাঁকে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
