TRENDING:

Hooghly News: সবুজে ঘেরা অরণ্যে পিকনিক মুডে বাঙালি! বছর শেষে চমকে দিচ্ছে হুগলির এই জায়গা

Last Updated:

Hooghly News: সম্প্রতি সময়ে মান্দারণে, ঘুরতে এসে শৌচালয়ের অভাব বোধ করছিলেন পর্যটকরা। তবে সেসবকে না তোয়াক্কা করেই, পিকনিক করতে মানুষজন ভিড় জমাচ্ছেন মান্দারণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বছর শেষে বাঙালি এখন পিকনিকের মুডে। প্রতিদিনের গতে বাধা জীবন ছেড়ে, একটু চড়ুইভাতীর আনন্দে মানুষজন ভিড় জমাচ্ছেন গড় মান্দারণে। ইয়ার এন্ডিংয়ে উৎসবের মেজাজে শীতের দুপুরে সবুজে ঘেরা অরণ্যের মাঝে, সময় উপভোগ করতে উপচে পড়া ভিড় রয়েছে পিকনিক স্পটে। কেউ হাড়ি হেসেল ছেড়ে গানের আনন্দে মেতে উঠেছেন কেউবা আবার শীতের দুপুরে ব্যাডমিন্টনে ব্যস্ত। সব মিলিয়ে গড় মান্দারণে এলে মনে হবে বাঙালির ফেস্টিভ মোড অন।
advertisement

সম্প্রতি সময়ে মান্দারণে, ঘুরতে এসে শৌচালয়ের অভাব বোধ করছিলেন পর্যটকরা। তবে সেসবকে না তোয়াক্কা করেই, পিকনিক করতে মানুষজন ভিড় জমাচ্ছেন মান্দারণ। বছর শেষের আর মাত্র কটা দিন এই কটা দিনেই উৎসবে আনন্দে মেতে রয়েছে আপামর বাঙালি। প্রতিদিনই প্রায় বহু সংখ্যক মানুষের ভিড় জমছে এখানে পিকনিক করার জন্য। নিজের প্রিয়জন বা পরিবারের মানুষজনদের সঙ্গে একটা দিনও একটা দুপুর কাটানোর সঙ্গে বসে রান্না করে খাওয়া দাওয়া করার আনন্দ উপভোগ করার আদর্শ জায়গা হয়ে উঠেছে গড়মান্দারণ।

advertisement

আরও পড়ুন: বাসের ভিতর কী নড়াচড়া করছে! সর্বনাশ! ব্যাগ খুলতেই আঁতকে উঠলেন সকলে

এই বিষয়ে চড়ুইভাতী করতে আসা এক মহিলা শ্রাবণী ঘোষ তিনি বলেন, সবুজ গাছ-গাছালির মধ্যে পরিবারের লোকজনদের সাথে চড়ুইভাতের আদর্শ জায়গা। এখানে এসে একদিকে যেমন প্রাকৃতিক শোভা দেখে মন জুড়িয়ে যায়, ঠিক তেমনি, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর অন্যতম ভালো জায়গা এমনটাই মনে করছেন এখানে পিকনিক করতে আসা মানুষজন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁয়া থেকে টেরাকোটা মন্দির-অপূর্ব
আরও দেখুন

—– রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সবুজে ঘেরা অরণ্যে পিকনিক মুডে বাঙালি! বছর শেষে চমকে দিচ্ছে হুগলির এই জায়গা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল