TRENDING:

Hooghly News: মুম্বইয়ের আশ্রমে গিয়ে কী এমন হয়েছিল চুঁচুড়ার যুবতীর সঙ্গে! মেয়ের নিথর দেহ নিয়ে ঘরে ফিরল বাবা

Last Updated:

Hooghly News: বুধবার বিমানে করে কফিন বন্দি মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে। সেখান থেকে চুঁচুড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী ঘটল তরুণীর সঙ্গে?
কী ঘটল তরুণীর সঙ্গে?
advertisement

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: মায়ানগরী মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছিল চুঁচুড়ার যুবতী সঙ্গীতা চক্রবর্তীর। সেই সঙ্গীতার কফিন বন্দি দেহ ফিরলশোকাতুর কারবালা

মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে চুঁচুড়ার যুবতীর। অবসাদ কাটাতে কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী মঙ্গলবার মুম্বইয়ে পৌঁছান

advertisement

আরও পড়ুন: তাহলে কমিশনের গাফিলতি হাতেনাতে ধরব…’ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় ঘটনা! ঝড় তুলে দিলেন কপিল সিবাল! বিচারপতিরা যা জানিয়ে দিলেন…

বুধবার বিমানে করে কফিন বন্দি মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে। সেখান থেকে চুঁচুড়ায়পাড়ার মেয়ের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকের আবহ ছিল গতকাল থেকেই। আজ কফিন আসতেই গোটা পাড়া ভিড় করে কারবালায়

advertisement

শ্রদ্ধা জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও বিজেপির স্থানীয় নেতৃত্ব। বিধায়ক বলেন, যে কোনও মৃত্যুই দুঃখের। যুবতীর কীভাবে মৃত্যু হল, তা জানতে ময়না তদন্ত হয়েছে। সেই রিপোর্ট এলে কারণ জানা যাবে। আমরা চাই সত্য উদঘাটিত হোক ওই পরিবারের পাশে আমরা রয়েছি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মুম্বইয়ের আশ্রমে গিয়ে কী এমন হয়েছিল চুঁচুড়ার যুবতীর সঙ্গে! মেয়ের নিথর দেহ নিয়ে ঘরে ফিরল বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল