TRENDING:

Hooghly News: পর্যটনের ভরা মরশুমে আংশিক বন্ধ চন্দননগর মিউজিয়াম! হতাশ পর্যটকরা

Last Updated:

Hooghly News: শীত পড়তেই দুপুরের মিঠে রোদে একটু ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েন বহু মানুষজন। চটজলদি হাতের কাছে ঘোরার জায়গা চন্দননগর মিউজিয়াম। যেখানে গোটা চন্দননগরের বিবর্তনের ইতিহাস সংরক্ষিত রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: শীত পড়তেই দুপুরের মিঠে রোদে একটু ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েন বহু মানুষজন। চটজলদি হাতের কাছে ঘোরার জায়গা চন্দননগর মিউজিয়াম। যেখানে গোটা চন্দননগরের বিবর্তনের ইতিহাস সংরক্ষিত রয়েছে। শীতের মরশুমে পর্যটকদের আনাগোনা একটু বেশি থাকে মিউজিয়ামে। তবে এবারে মিউজিয়ামে এলেও মিউজিয়ামের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন না পর্যটকরা।
advertisement

চন্দননগরের ইতিহাস যেখানে সংরক্ষিত রয়েছে সেই ফরাসি মিউজিয়াম ‘দ্যুপ্লেক্স প্যালেসে’র গুরুত্বপূর্ণ দু’টি ঘর প্রায় দুই সপ্তাহের বেশি সময় বন্ধ রয়েছে ৷ তৎকালীন ফরাসি উপনিবেশ চন্দনগরের গর্ভনর জোসেফ ফ্রাসোয়াঁ দ্যুপ্লেক্সের নামে এই মিউজিয়াম। মিউজিয়ামের এই দু’টি ঘরে রয়েছে ফরাসি উপনিবেশে ব্যবহার হওয়া শেষ পতাকা, তৎকালীন মানচিত্র এবং চন্দননগরের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল ৷

advertisement

কিন্তু, গত ২৬ নভেম্বর এই দু’টি ঘরের ফলস সিলিং ও দেওয়ালের একাংশ ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, বিদেশি পর্যটকদের সামনেই বহু পুরনো কড়িকাঠের সিলিং ভেঙে পড়ে ৷ এর কয়েকদিন পর আরও একটি দুর্ঘটনা ঘটে। সেই থেকে বন্ধ রয়েছে মিউজিয়ামের ঘর দু’টি ৷

পরেরদিন থেকে সংস্কারের কাজ শুরু হলেও, তা শেষ হয়নি ৷ আর এই মুহূর্তে রাজ্যে পর্যটনের ভরা মরশুম ৷ ফলে দেশ ও বিদেশের পর্যটকরা মিউজিয়ামে এলেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাঁদের ৷ কারণ, ওই দু’টি ঘরেই ছিল চন্দননগরের ফরাসি উপনিবেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নথি এবং বহু দলিল সংরক্ষিত রয়েছে ৷ এমনকি দ্যুপ্লেক্স সাহেবের ব্যবহার করা চেয়ার, মূল্যবান চায়ের কাপ, চীনামাটির সামগ্রী, তৎকালীন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হওয়া সরঞ্জাম এবং বিজ্ঞান চর্চার সামগ্রীও সংরক্ষণ করা হয়েছিল ৷

advertisement

View More

নিয়ে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফরাসি মিউজিয়ামের ডিরেক্টর বাসবী পাল ৷ তিনি অভিযোগ করেছেন, “আমরা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে অনেক আগে সংরক্ষণের কথা জানিয়েছিলাম ৷ এটা একটা ঐতিহাসিক হেরিটেজ ৷ তার সংরক্ষণও হওয়া উচিত সময়ে সময়ে ৷ কিন্তু, তারা কোনও গুরুত্ব দেয়নি ৷ এখন ভেঙে পড়ার পরে সংস্কারের কাজ করছে ৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁয়া থেকে টেরাকোটা মন্দির-অপূর্ব
আরও দেখুন

তিনি বলেন, “ভেঙে পড়া অংশগুলিকে সরানোর কাজ এখনও চলছে ৷ মূল সংস্কারের কাজ শুরু হয়নি ৷ এই মরশুমে পর্যটকদের আমরা অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ও নথি দেখাতে পারছি না ৷ সব নথি ও দলিল তুলে রাখতে হয়েছে একটা ঘরের মধ্যে ৷ আমাদের জানানোর জায়গা একটাই ৷ সেটা হল- ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ৷ তারাই দায়িত্বে রয়েছে ৷ সিলিং ও দেওয়ালের কথা ছাড়ুন ৷ মিউজিয়ামের জানালা-দরজাগুলি বহু বছর হল রং হয় না ৷ একপোচ রং করাতে কত খরচ হয়! রং করানো হলে বর্ষায় নষ্ট হত না জানালা-দরজাগুলি ফরাসি মিউজিয়াম ‘দ্যুপ্লেক্স প্যালেসে’র দু’টি ঘর বন্ধ থাকায় হতাশা প্রকাশ করেছেন ট্যুরিস্ট গাইড নীলাঞ্জনা চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, “সংস্কারটা খুবই দরকার ৷ ভবিষ্যতের কথা ভেবে বেশি করে দরকার ৷ কিন্তু, তার জন্য বর্তমানে বহু বিদেশি পর্যটক এসে ফিরে যাচ্ছেন ৷ তাঁরা গুরুত্বপূর্ণ নথি ও জিনিসপত্র দেখতে পাচ্ছেন না ৷ আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে ৷ “প্রশ্ন হচ্ছে হেরিটেজ ঐতিহ্য বজায় রেখে কত দ্রুত মিউজিয়ামের কাজ শেষ হবে ? কারণ, হেরিটেজের ক্ষতি না-করে সংস্কার করা এক-দু’দিনের বিষয় নয় ৷ তার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া জরুরি ৷ ফলে কতদিনে আবারও ফরাসি মিউজিয়াম ‘দ্যুপ্লেক্স প্যালেসে’র বন্ধ ঘর খুলবে, সেটাই এখন দেখার ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পর্যটনের ভরা মরশুমে আংশিক বন্ধ চন্দননগর মিউজিয়াম! হতাশ পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল