TRENDING:

Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় খাদ্য সুরক্ষা বিভাগের বিরাট অ্যাকশন! ৩২ দোকানদারকে ধরাল নোটিশ, বাজেয়াপ্ত কেজি কেজি মিষ্টি, কেন জানুন

Last Updated:

Gangasagar Mela 2026: সাগরমেলায় অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ৩২ জন দোকানদারকে নোটিশ দিল খাদ্য সুরক্ষা আধিকারিকরা। বাজেয়াপ্ত হয়েছে মিষ্টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সাগরমেলায় অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ৩২ জন দোকানদারকে নোটিশ দিল খাদ্য সুরক্ষা আধিকারিকরা। বাজেয়াপ্ত হয়েছে মিষ্টি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে মেলা ও সংশ্লিষ্ট স্টেশন চত্বর ও বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলেছে। ইতিমধ্যেই ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা বিভাগ বাজেয়াপ্ত করেছে ১৪ কেজি মিষ্টি।
মেলায় বিক্রি হচ্ছে মিষ্টি 
মেলায় বিক্রি হচ্ছে মিষ্টি 
advertisement

মিষ্টিগুলিতে বিষাক্ত রাসায়নিক যুক্ত রঙ ব্যবহার করা হয়েছে বলে পরীক্ষা করে জানা গিয়েছে। ওই রঙ মানুষের জন্য ক্ষতিকারক। অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার জন্য ৩২ জন দোকানদারকে নোটিশ ধরিয়েছেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা।

আরও পড়ুন: গঙ্গাসাগরে ভয়ঙ্কর অভিযোগ! দেদার চুরি, ছিনতাই, কেপমারি! ছাড় পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরাও, কী বলছে প্রশাসন

advertisement

ফুড লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, এমন আরও ৩২ জন ব্যবসায়ীকে চিঠি দেওয়া হয়েছে। মেলা শুরুর অনেক আগে থেকেই সাগর দ্বীপের বিভিন্ন জায়গায় বিশেষ করে মেলা প্রাঙ্গণের আশপাশের দোকানগুলিতে বিশেষ নজর দেয় খাদ্য সুরক্ষা বিভাগ।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

কীভাবে খাবার তৈরি করছে, কোন পরিবেশে সেটা বানানো হচ্ছে। বিভিন্ন মিষ্টির দোকানের মিষ্টি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে জানা যায়। যার ফলে সমস্যা হতে পারত। এরপর খাদ্য সুরক্ষা বিভাগের বিশেষ নজর থাকবে জিলিপি, চপ ও ঘুগনির মতো খাবারের দিকে। সাগরে আগত পূণ্যার্থীদের কথা মাথায় রেখে এই কাজ করা হয়েছে। দোকানদাররা যাতে খাবারে ‘নন-ফুড কালার’ না মেশান, সে ব্যাপারেও সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। খাবার নিয়ে এবছর সতর্ক থাকায় পূণ্যার্থীরাও খুবই খুশি। আগামিদিনেও প্রশাসন যাতে এমন পদক্ষেপ নেয় সেটাই চাইছেন তারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় খাদ্য সুরক্ষা বিভাগের বিরাট অ্যাকশন! ৩২ দোকানদারকে ধরাল নোটিশ, বাজেয়াপ্ত কেজি কেজি মিষ্টি, কেন জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল