TRENDING:

Maipith Tiger Attack Update: মজুরি ১০০০ টাকা, সম্বল লাঠি! বাঘ তাড়াতে গিয়ে কীভাবে বাঘের মুখে পড়লেন গণেশ?

Last Updated:

রবিবার রাতে নদী পেরিয়ে মৈপীঠের নগেনবাদ এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে৷ খবর পেয়ে সেখানে যায় বন দফতরের দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দৈনিক মজুরি ১০০০ টাকা৷ সম্বল হাতে থাকা লাঠি৷ এই নিয়েই বাঘ তাড়াতে যান তাঁরা৷ কিন্তু বাঘ তাড়াতে গিয়ে যে নিজেই বাঘের শিকার হওয়ার উপক্রম হবে, সোমবারের আগে সম্ভবত তা কল্পনাতেও আনেননি দক্ষিণ চব্বিশ পরগণার মৈপীঠেরই বাসিন্দা গণেশ শ্যামলের৷
advertisement

সোমবার মৈপীঠের বোসের ঘেরি এলাকায় ঢুকে পড়া একটি বাঘ আচমকাই বন দফতরের চুক্তি ভিত্তিক কর্মী গণেশ শ্যামলের উপরে ঝাঁপিয়ে পড়ে৷ শ্যামলবাবুর মাথা কামড়ে ধরে বাঘটি৷ সঙ্গে সঙ্গেই শ্যামলবাবুর সঙ্গে থাকা বন দফতরের অন্যান্য কর্মীরা লাঠি নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন৷ গুরুতর আহত শ্যামলবাবুকে উদ্ধার করে প্রথমে জামতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে বারুইপুর সাব ডিভিশনাল হাসপাতাল হয়ে আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণেশ শ্যামল৷

advertisement

বনকর্মীকে আক্রমণ বাঘের, লাঠি নিয়ে পাল্টা আক্রমণ রয়্যাল বেঙ্গলকে৷ ছবি- অর্পণ মণ্ডল৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, গণেশ শ্যামল দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীনে কুইক রেসপন্স টিমের হয়ে কাজ করেন৷ দৈনিক এক হাজার টাকা মজুরির ভিত্তিতে কাজ করেন তাঁরা৷ লোকালয়ে কোনও বন্যপ্রাণী ঢুকে পড়লে সাধারণত তাদের উদ্ধারে অথবা জঙ্গলে ফেরত পাঠাতে এই দলের ডাক পড়ে৷

advertisement

রবিবার রাতে নদী পেরিয়ে মৈপীঠের নগেনবাদ এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে৷ খবর পেয়ে সেখানে যায় বন দফতরের দল৷ এ দিন সকালে গ্রামের অন্যপ্রান্তে দেখা মেলে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের৷ খবর পেয়ে সেই এলাকায় পৌঁছন বনকর্মীরা৷

আরও পড়ুন: দিল্লিতে আপ-এর ভরাডুবি, ২০২৬-এ বাংলায় কী হবে? কংগ্রেস নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মমতা

advertisement

গণেশ শ্যামল, তাঁর দাদা মঙ্গল শ্যামল সহ ৩২ জন ওই দলটিতে ছিলেন৷ আহত গণেশবাবুর দাদা জানিয়েছেন, বাঘের ভয়ে একজন বৃদ্ধ গাছে উঠে পড়েন৷ তাঁকে সাহায্য করতেই এগিয়ে যান গণেশ শ্যামল৷ তখনই একটি ধানক্ষেতের মধ্যে বাঘটি আচমকা গণেশবাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

গণেশবাবুর দাদা জানিয়েছেন, এর আগেও একাধিকবার বাঘ তাড়ানোর অভিজ্ঞতা রয়েছে শ্যামলের৷ যদিও এ দিন অন্য অভিজ্ঞতা হল তাঁর৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maipith Tiger Attack Update: মজুরি ১০০০ টাকা, সম্বল লাঠি! বাঘ তাড়াতে গিয়ে কীভাবে বাঘের মুখে পড়লেন গণেশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল