TRENDING:

বীরভূমের স্কুলে ধরা পড়ল 'দিল্লি ফেরত' ভুয়ো অফিসার

Last Updated:

পুলিশী তদন্তে গ্রেফতার উত্তর প্রদেশের ওই ভুয়ো অফিসার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: দিল্লি থেকে আসা অফিসার পরিচয় দিয়ে স্কুলে খাতা পত্র দেখে , ফাইন বাবদ ১০ হাজার টাকা দাবি ব্যক্তির । পুলিশী তদন্তে গ্রেফতার উত্তর প্রদেশের ওই ভুয়ো অফিসার।
advertisement

জানা যায়, বীরভূমের লোকপুর থানা এলাকার খন্নিগ্রামের রবীন্দ্র নজরুল  শিশু শিক্ষা কেন্দ্রে দিল্লির অফিসার পরিচয় স্কুলে ঢুকে খাতা-পত্র খতিয়ে দেখে ১০ হাজার টাকা ফাইন করে ওই ভুয়ো অফিসার । তারপরই পুলিশী তদন্তে গ্রেফতার হয়। উত্তর প্রদেশে ঝাড়খণ্ডের বাগদহরী থানার চন্দ্রপুরে ব্যক্তির শ্বশুরবাড়ি । ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের ওই স্কুলে বোকা বানাতে গিয়ে ধরা পড়ে লোকপুর থানার পুলিশের হাতে । উত্তরপ্রদেশের হাদিস শাহ নামে ওই ব্যক্তি লোকপুর থানা এলাকার রবীন্দ্র নজরুল প্রাথমিক স্কুলে কেন্দ্রে দিল্লি বোর্ডের অফিসার পরিচয় দেয় ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বাবলি সেনকে । এরপর বিদ্যালয়ে খাতা পত্র দেখতে থাকে এবং   ১০ হাজার টাকা জরিমানা দাবি করে ।

advertisement

শিক্ষিকা টাকা দিতে অস্বীকার করলে ব্যক্তি মারধরও করে বলে অভিযোগ । এরপর ওই শিক্ষিকা ঘটনাটি লোকপুর থানার পুলিশকে জানালে উত্তরপ্রদেশের ওই ভুয়ো অফিসার সেখান থেকে চম্পট দেয় । পরে অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করে । ধৃতকে দুবরাজপুর আদালতে পেশ করা হয় । বিচারক ধৃতকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

খন্নিগ্রামের রবীন্দ্র নজরুল  শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বাবলি সেন জানান , " হঠাৎই স্কুলের মধ্যে এক অপরিচিত ব্যক্তি ঢুকে এসে নিজেকে দিল্লি বোর্ডের অফিসার দাবি করে স্কুলের নথি দেখতে চায় ।  পরিচয়পত্র দেখতে চাইলে সে অশ্লীল ভাষা ব্যবহার করে ও মারধর শুরু করে । এমনকি আমার ফোনও কেড়ে নেয় । স্থানীয় এক ছেলেকে দিয়ে বাড়িতে খবর পাঠাতে আমার ছেলে ও গ্রামের সবাই স্কুলে ছুটে আসে । তখনই ওই ব্যক্তি স্কুল থেকে পালিয়ে যায় । তারপর লোকপুর থানায় অভিযোগ করতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।''

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমের স্কুলে ধরা পড়ল 'দিল্লি ফেরত' ভুয়ো অফিসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল