এ বিষয়ে পাখি পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, পুরুলিয়া বেড়াতে এসে তারা পাখি পাহাড়ে এসেছেন। সেখানে তারা দেখলেন মহিলা ট্যুর গাইডরা তাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছে। মহিলারা নিজেরা স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই কাজ করছে, তা দেখে তাদের ভীষণই ভাল লাগছে। এই কাজের ফলে তাদের জীবন জীবিকার মান আরও উন্নত হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
advertisement
এ বিষয়ে এক মহিলা ট্যুর গাইড কুমকুম মাহাতো বলেন, বিগত চার বছর ধরে তিনি মহিলা ট্যুর গাইডের কাজ করছেন। বর্তমানে ৪১ জন মহিলা এই কাজের সঙ্গে যুক্ত। মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়ে তারা সমগ্র পাখি পাহাড় পর্যটকদের ঘুরিয়ে দেখান। এর মধ্যে দিয়েই তারা স্বাবলম্বী হওয়ার পথ পেয়েছেন।
শুধু পর্যটকদের পাহাড় ঘুরে দেখিয়ে সংসার চালানো নয়। এই মহিলা ট্যুর গাইডরা পাহাড় জঙ্গল পরিষ্কার রাখারও পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। জঙ্গল বাঁচানোর বার্তা দিচ্ছেন তারা।





