TRENDING:

প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে কুঁড়ি, ক্ষতির শঙ্কায় ফুলচাষিরা

Last Updated:

সূয্যি মামার দাপটে বেকায়দায় বাগনানের ফুলচাষিরা। বৃষ্টির অভাবে মাঠেই শুকিয়ে যাচ্ছে কুঁড়ি। তাই বিয়ের মরশুমেও ফুলচাষিদের রোজগারে ভাটার টান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#বাগনান: সূয্যি মামার দাপটে বেকায়দায় বাগনানের ফুলচাষিরা। বৃষ্টির অভাবে মাঠেই শুকিয়ে যাচ্ছে কুঁড়ি। তাই বিয়ের মরশুমেও ফুলচাষিদের রোজগারে ভাটার টান।
advertisement

মলমাস পেরিয়ে এসেছে আষাঢ়। বিয়ের মরশুমে চাহিদা তুঙ্গে গোলাপ, বেল, জুঁইয়ের। আর গাঁদার বাজার তো সারা বছরই থাকে। তবুও মুখে হাসি নেই বাগনানের ফুলচাষিদের। গাছে গাছে কুঁড়ি এলেও ফুল ফুটছে না। রোদের তাপে ঝরে যাচ্ছে। কিছু ফুল মাঠ থেকে বাজার অবধি পৌঁছচ্ছে ঠিকই। কিন্তু ক্রেতাদের হাতে যাওয়ার আগেই পচে যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: কলকাতায় বইবে লু, তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে

বাধ্য হয়েই গাছ থেকে কুঁড়ি তুলে নিচ্ছেন চাষিরা। ফুলের খেতে নিয়মিত জলও দেওয়া হচ্ছে। তাতেও ক্ষতি এড়ানো যাচ্ছে না। প্রচণ্ড গরমে চাষের কাজ করতেও কষ্ট হচ্ছে প্রবল।

ফুলচাষি অশোক খাঁড়া জানালেন, ‘কাজ করতে পারছি না। গরমে গাছের ক্ষতি প্রচণ্ড হচ্ছে। গাছে মাত্র একটা-দুটো করে ফুল হচ্ছে।’

advertisement

ফুলচাষি বিশ্বজিৎ বেরা বললেন, পোকার উপদ্রব বাড়ছে। ফুল কালো হয়ে কুঁকড়ে যাচ্ছে। চাষিদের খরচ উঠছে না।’

আরও পড়ুন: কলকাতায় বাড়বে গরম, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

বাগনানের দেউলটি, ঘোড়াঘাটা, বাকুদহ, বাঁশবেড়িয়ার কয়েক একর জমিতে ফুলচাষ হয়। এখানকার গোলাপ, জবা, দোপাটি, জুঁই হাওড়া, কলকাতার বিভিন্ন বাজারে চড়া দামে বিকোয়। এবারও বিয়ের মরশুমে ভাল রোজগারের আশা করেছিলেন বাগনানের ফুলচাষিরা। প্রকৃতির কোপে এখন দিন কাটছে আশঙ্কায়। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে কুঁড়ি, ক্ষতির শঙ্কায় ফুলচাষিরা