advertisement

কলকাতায় বাড়বে গরম, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

Last Updated:

গরমের হাত থেকে আপাতত মুক্তি নেই কলকাতাবাসীর ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চরম গরমে নাজেহাল হতে চলেছে কলকাতা ৷

#কলকাতা: গরমের হাত থেকে আপাতত মুক্তি নেই কলকাতাবাসীর ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চরম গরমে নাজেহাল হতে চলেছে কলকাতা ৷ দিনের তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ৷ শহরের আকাশে মাঝ মধ্যে কালো মেঘ দেখা দিলেও, তা ক্ষণিকের ৷ ছিঁটে ফোঁটা বৃষ্টি পড়লেও, গরমের হাত থেকে রেহাই নেই ৷
সোমবার কলকাতার তাপমাত্রা ৩৪.৮ সেন্টিগ্রেড ৷ তবে বেলা বাড়তেই এই তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
চড়া রোদ, সঙ্গে আদ্রতার জেরে দমবন্ধ পরিস্থিতি থেকে এই মুহূর্তে কোন মুক্তি নেই ৷ কারণ আগামী ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ৷ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হতে পারে ছিটেফোঁটা বৃষ্টি ৷ তবে কলকাতা ও সংলগ্ন  দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না ৷ দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অবস্থান অত্যন্ত দুর্বল  ৷ সঙ্গে যোগ হয়েছে উত্তর-পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় বাড়বে গরম, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement