TRENDING:

Jhargram News: হাতির হানায় মৃত্যু! লাখ লাখ টাকার ক্ষতিপূরণ, চাকরি! ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই করে দেখাচ্ছে বন দফতর

Last Updated:

হাতির হানায় মৃত্যু কমছে না, চিন্তায় বাড়ছে বন দফতরের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: এ যেন কোনও কিছুতেই হাতির হানায় মৃত্যু কমছে না, সচেতনতা হোক কিংবা আকস্মিকভাবেই হাতির হানায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। হাতি তাড়াতে গিয়ে হাতিকে উত্ত্যক্ত করে হাতির মুখে পড়ে মৃত্যু হচ্ছে কারো, আবার রাতে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকলেও হঠাৎ হাতির হানায় মৃত্যু হচ্ছে, বা গভীর জঙ্গলে কোন কাজের প্রয়োজনে গেলেও হাতির মুখে পড়েও মৃত্যু হচ্ছে অনেকেরই। ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় মৃত্যুর সংখ্যা পরপর বেড়েই চলেছে।
হাতির হানায় মৃত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
হাতির হানায় মৃত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
advertisement

জঙ্গলে মহুল কুড়োতে গিয়ে সোমবার হাতির হানায় মৃত্যু হয় নয়াগ্রাম ব্লকের কাঁথি গ্রামের এক প্রৌঢ়ার। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম জলেশ্বরী সিং (৫৪)। প্রতিদিনের মত জঙ্গলে সকালে মহুল কুড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বাড়ির লোক সন্ধান পেয়ে তাকে জঙ্গল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

advertisement

আরও পড়ুন: গ্রীষ্মের শুরুতেই জল সংকট ঝাড়গ্রামের এই এলাকায়! কবে মিলবে মুক্তি! যা জানাল জেলা পরিষদ

মৃত মহিলার পরিবারকে বন দফতরের তরফ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পরিবারের হাতে সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ,নয়াগ্রাম রেঞ্জ অফিসার দীপক মন্ডল সমেত অন্যান্যরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

হাতির হানায় মৃত্যুর পর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে বন দফতর, সেই নিয়ম অনুযায়ী নয়াগ্রামের রেঞ্জ অফিসার এবং বিধায়ক দুলাল মুর্মুর উপস্থিতিতে পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং মৃতার বাড়িতে এসে বিধায়ক ঘটনায় শোক প্রকাশ করেন। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পালকিতে চেপে মন্দির থেকে গঙ্গা! বড়মার স্নানযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: হাতির হানায় মৃত্যু! লাখ লাখ টাকার ক্ষতিপূরণ, চাকরি! ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই করে দেখাচ্ছে বন দফতর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল