TRENDING:

Bhai Phonta 2023: ডলফিন মিষ্টিতে মাত বীরভূম, ভাইফোঁটায় নতুন চমক

Last Updated:

বাজার কাঁপাচ্ছে ডলফিন মিষ্টি। এই মিষ্টির স্বাদ উপভোগ করতে হলে আপনাদের আসতে হবে বীরভূমের রামপুরহাটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
বীরভূম: ভাইবোনের অটুট বন্ধন, আনন্দ ও খুনসুঁটির উৎসব হল ভাইফোঁটা। প্রথা মেনে ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেয় বোন-দিদিরা। বাঙালি পরিবারে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে হয় ভাইফোঁটার। এবারের ভাইফোঁটায় বীরভূমে এক বিশেষ ধরনের মিষ্টি বাজার কাঁপাচ্ছে।
advertisement

আরও পড়ুন: সেমিফাইনালের আগে ওয়াংখেড়ে থেকে এল বড় খবর, বড় স্কোর হবে না! পিচের ঘাস হাওয়া

ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার সময় সামনে উপস্থিত থাকে এক থালা মিষ্টি। মিষ্টি ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। এই দিন সকল বোনেরা পছন্দ করে মিষ্টি কিনে আনেন ভাইয়ের জন্য। প্লেটে এক নয়, সুসজ্জিত থাকে হরেকরকম মিষ্টি। রইল কিছু মিষ্টির আইডিয়া। এবছর ভাইফোঁটায় ভাইকে দিন এই নতুন নতুন মিষ্টি।

advertisement

এই বছর বীরভূমে বাজার কাঁপাচ্ছে ডলফিন মিষ্টি। এই মিষ্টির স্বাদ উপভোগ করতে হলে আপনাদের আসতে হবে বীরভূমের রামপুরহাটে। তারাপীঠ থেকে ফেরার পথে এক বাসস্ট্যান্ডে পড়বে এই মিষ্টির দোকান। দোকানের নাম পার্বতী সুইটস। এই দোকানে আপনি পেয়ে যাবেন ২৫ রকমের বেশি মিষ্টি। তবে ভাইফোঁটার সময় বাজারে হিট ডলফিন মিষ্টি। তা কেনার জন্য রীতিমত কাড়াকাড়ি পড়ে গিয়েছে। এছাড়াও ওই দোকানে পাওয়া যাবে একদম নতুন স্বাদের রসমালাই। মূলত এই দোকানে ডলফিন মিষ্টি থেকে শুরু করে রসমালাই এবং তার সাথে মধু সন্দেশ খেতে হাজার হাজার মিষ্টিপ্রেমীর ভিড় জমে সারাদিন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhai Phonta 2023: ডলফিন মিষ্টিতে মাত বীরভূম, ভাইফোঁটায় নতুন চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল