TRENDING:

South 24 Parganas News: উঠেছে চিকিৎসকদের কর্মবিরতি, তারপরেও ডায়মন্ড হারবার হাসপাতালে কমছে রোগীর সংখ্যা!

Last Updated:

সেই সময়ের মধ্যে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাসপাতালের পরিষেবা কোন জায়গায় গিয়েছে, তা পর্যালোচনা করতে গিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে । বহির্বিভাগে অন্তত ২০ শতাংশ রোগী কমেছে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার: গত দেড় মাসে, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোরে বেনজির ভাবে রোগীর সংখ্যা কমেছে। প্রায় ২০ শতাংশ রোগী কমে গিয়েছে এই হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের প্রায় দেড় মাস ধরে চলা কর্মবিরতি উঠে গিয়েছে। সেই সময়ের মধ্যে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাসপাতালের পরিষেবা কোন জায়গায় গিয়েছে, তা পর্যালোচনা করতে গিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে । বহির্বিভাগে অন্তত ২০ শতাংশ রোগী কমেছে বলে জানা গিয়েছে।
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল 
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল 
advertisement

আরও পড়ুন: অতি বর্ষণ- আরজি করের জোড়া ফলায় শুনশান হাওড়ার মঙ্গলা হাট

অস্ত্রোপচার থেকে শুরু করে ডেলিভারি ও অন্যান্য পরিষেবাও বেশ খানিকটা কমে গিয়েছে। সূত্রের খবর এই হাসপাতালের আউটডোরে রোজ গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী আসেন।

আরও পড়ুন: রাতের অন্ধকারে ঘুরছে ওরা কারা! পুলিশ ধরতেই যা সামনে এল, শিউরে উঠল গোটা এলাকা

advertisement

View More

কিন্তু আরজি কর ঘটনার প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমতে শুরু করে । প্রথমে অনেক রোগী এসে ফিরে যান। ফলে, পরের দিকে আর তারা ওই হাসপাতালে আসেননি। অনেকেই বেসরকারি হাসপাতালে চলে যান। এ নিয়ে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল উৎপল দাঁ বলেন, “কর্মবিরতির প্রথম দিকে রোগীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। পরে কিছুটা বাড়লেও সার্বিকভাবে দেড় মাসে প্রায় কুড়ি শতাংশ কমেছে। আবারও নতুন করে পরিষেবা পুরোদমে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আবারও রোগীরা আসতে শুরু করবেন এখানে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: উঠেছে চিকিৎসকদের কর্মবিরতি, তারপরেও ডায়মন্ড হারবার হাসপাতালে কমছে রোগীর সংখ্যা!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল