TRENDING:

Dengue: ১৫টি পরিবারের ৪০জন আক্রান্ত ডেঙ্গিতে! মশারি টাঙিয়ে চলছে গৃহস্থালির কাজ! ভিডিও চমকে দেবে

Last Updated:

Dengue: ডেঙ্গিতে ভয়াবহ অবস্থা! হুশ নেই কারও! ভিডিও চমকে দেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিগনগর: ছোট্ট একটি গ্রামে ডেঙ্গি আক্রান্ত ১৫ টি পরিবারে আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ জন। প্রতিবেশী আত্মীয়-স্বজন প্রত্যেকেই প্রায় আক্রান্ত, দূরের আত্মীয়-স্বজন আসছে না আতঙ্কে! দিনের বেলা গৃহস্থালির কাজকর্মও চলছে হচ্ছে মশারি টাঙিয়েই। পরিত্রাণ পেতে এলাকাবাসীর মাস পিটিশন জমা বিভিন্ন সংশ্লিষ্ট দফতরে। ঘটনাটি নদিয়ার কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর গ্রাম পঞ্চায়েতের টালি খোলা এলাকায়।
advertisement

এলাকাবাসীর অভিযোগ, ৩৪ নম্বর বর্তমান ১২ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী নর্দমায় জমছে বৃষ্টির জল, আর তা থেকে একের পর এক পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে। ২৩০ নম্বর বুথ থেকে জয়ী বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যা অনিতা দেবনাথের পরিবারে এক ছয় মাসের শিশু ৬২ বছরের বৃদ্ধা এবং পরিবারের আরও দুই মহিলা সকলেই আক্রান্ত ডেঙ্গিতে। শুধু তার পরিবার নয় পার্শ্ববর্তী, কনিকা বিশ্বাস, সীমা দেবনাথ, বিন্দু দেবনাথ সহ এরকমই একাধিক পরিবারে ডেঙ্গি আক্রান্ত হওয়া সত্ত্বেও টনক নড়েনি প্রশাসনের। শুধু কি আক্রান্ত মৃত্যুও হয়েছে ওই এলাকায়। স্থানীয় উত্তম দত্তের স্ত্রী সম্প্রতি মারা গেছেন এই ডেঙ্গিতেই আক্রান্ত হয়ে।

advertisement

আরও পড়ুন: 

চারিদিকে ডেঙ্গির সচেতনতা হলেও, টালিখোলা এই গ্রামের মানুষ রয়েছেন আতঙ্কে । এদিন তারা সকল এলাকাবাসী মিলে একটি মাস পিটিশন প্রস্তুত করেছেন যা সোমবার তা স্বাস্থ্য দফতর, পঞ্চায়েত সহ বিভিন্ন সংশ্লিষ্ট দফতরে জমা করার উদ্দেশ্যে। অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে লাগাতার ডেঙ্গি আক্রান্তের জেরে সন্ত্রস্ত রয়েছে গোটা গ্রাম।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: ১৫টি পরিবারের ৪০জন আক্রান্ত ডেঙ্গিতে! মশারি টাঙিয়ে চলছে গৃহস্থালির কাজ! ভিডিও চমকে দেবে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল