TRENDING:

দু’দিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, ইচ্ছাপূরণের আশায় বুক বাঁধছে মানুষ

Last Updated:

দু’দিনের প্রশাসনিক সফরে সোমবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জোরকদমে চলছে প্রস্তুতি ৷ সোমবার বাঁকুড়ার ফুলকুসুমায় প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: দু’দিনের প্রশাসনিক সফরে সোমবার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জোরকদমে চলছে প্রস্তুতি ৷ সোমবার বাঁকুড়ার ফুলকুসুমায় প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদা মাওবাদী এলাকা বলে পরিচিত এই ফুলকুসমাকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বেড়াজালে ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এদিন সকালেও স্নিফার ডগ নিয়ে চলছে শেষ মুহূর্তের তল্লাশি ৷
advertisement

এদিন দুপুর দুটো নাগাদ ফুলকুসুমায় সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সভায় একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পরিকল্পনা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের ৷ এছাড়াও সভামঞ্চ থেকেই সবুজসাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর হাতে এদিন উদ্বোধন হবে বাঁকুড়ার রবীন্দ্রভবনের ৷

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে চান স্থানীয় মানুষ ৷ কেউ আবার প্রিয় দিদি-কে দূর থেকে একবার দেখতে পেলেই খুশি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধানের পাশাপাশি আখেই সোনার ফসল, আয় হচ্ছে মোটা টাকা! হাসি ফুটছে কৃষকদের মুখে
আরও দেখুন

ফুলকুসুমায় অনুষ্ঠান শেষে মুকুটমনিপুরের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সেখানে রয়েছে প্রশাসনিক বৈঠক ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু’দিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, ইচ্ছাপূরণের আশায় বুক বাঁধছে মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল