TRENDING:

Krishnanagar Shootout: বাড়ির দোতলায় উঠে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন! হাড়হিম করা কাণ্ড কৃষ্ণনগরে

Last Updated:

মৃত কিশোরীর দাদু জানিয়েছেন, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগর: বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করল যুবক৷ কৃষ্ণনগরে দিনেদুপুরে শ্যুটআউট৷ দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক৷ বাড়ির দোতলায় উঠে ওই ছাত্রীকে খুন করা হয় বলে খবর৷ দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে৷ নিহত ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক৷
News18
News18
advertisement

মৃত কিশোরীর দাদু জানিয়েছেন, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷ মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ আততায়ী যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত৷ ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করেছে পুলিশ৷ শুরু হয়েছে নাকা তল্লাশিও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Shootout: বাড়ির দোতলায় উঠে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন! হাড়হিম করা কাণ্ড কৃষ্ণনগরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল