TRENDING:

Jagadhatri Puja 2024: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাকে বিশ্বজনীন করতে উদ্যোগী কেন্দ্রীয় পুজো কমিটি

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় লাইভ মারফত বিশ্বের মানুষের কাছে জগদ্ধাত্রী পুজোর আলোক সজ্জার শোভাকে তুলে ধরতে পরিকল্পনা চন্দননগরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চন্দননগরের আলোকসজ্জাকে বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্যোগী চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটি। সোশ্যাল মিডিয়া লাইভ মারফত বিশ্বের মানুষের কাছে আলোক সজ্জার শোভাকে তুলে ধরতে চান তারা। দুর্গা পুজোর পর এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে বিশ্বজনীন করার পরিকল্পনা চন্দননগর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ব্যাপ্তি গোটা রাজ্য জুড়ে। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার খ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে।
কেন্দ্রীয় পুজো কমিটির রুট ম্যাপ প্রকাশের ছবি
কেন্দ্রীয় পুজো কমিটির রুট ম্যাপ প্রকাশের ছবি
advertisement

আরও পড়ুন: প্রাণ হারিয়েছেন দুই জন, আক্রান্ত ৪০! গোটা গ্রাম কাঁপছে ডায়রিয়ার আতঙ্কে

শোভাযাত্রার আলোক সজ্জা দেখার জন্য দূর-দূরান্ত থেকে আসেন বহু সংখ্যক মানুষ। এবারে দেশের বাইরে গোটা বিশ্বের দরবারে জগদ্ধাত্রী পুজোর আলোক শোভাযাত্রার শোভা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে চন্দননগর কেন্দ্রীয় পূজা কমিটি। সোশ্যাল মিডিয়া লাইভ মারফত চন্দননগরের ঐতিহ্য কোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় কমিটি। এই কথাই সাংবাদিক বৈঠক করে জানায় তারা।

advertisement

আরও পড়ুন: আর ভাঙবে না নদীবাঁধ! প্রশাসনের নতুন পদক্ষেপে আশার আলো দেখছে গঙ্গাসাগর

View More

চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির এই বছরে মোট পুজোর সংখ্যা ১৭৭ টি। তার মধ্যে ১৩৩ টি রয়েছে চন্দননগর থানার অন্তর্ভুক্ত ও বাকি ৪৪টি ভদ্রেশ্বরের। দশমীর দিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে ৬৯ টি পুজো কমিটি। ২৪৫ টি লরিতে হবে শোভাযাত্রা। একই সঙ্গে কিভাবে ঠাকুর দেখতে সুবিধা হবে এবং কোন রাস্তা বরাবর গেলে সমস্ত ঠাকুর অনায়াসে দেখা যাবে সেই মোতাবেক একটি রোড ম্যাপ প্রকাশন করেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2024: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাকে বিশ্বজনীন করতে উদ্যোগী কেন্দ্রীয় পুজো কমিটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল