সম্পর্কের সৌরেনের জেঠিমা হয় রিতা। ফ্রিজ বন্দি মৃতদেহ রেখে বিয়ে করতে গেছে সৌরেন জানাজানি হতেই গোপন কথা ছড়িয়ে পড়েছে এলাকায়, শুরু জোর শোরগোল ।
আরও পড়ুন – PCB To Make U Turn: হাঁকপাঁক করছে, সাহায্য না পেয়ে দম আটকে আসছে, ‘ধীরে চলো’ নীতিতে পাকিস্তানের ইউ টার্ন!
তবে পরিবারের সদস্যরা একটাই দাবি করছে কষ্টকে বুকের মধ্যে আটকে রেখে বিয়েবাড়ির আয়োজন করতে হয়েছে, কারণ মৃতের ৬ মেয়ে বাইরে থাকে,সেই কারণেই ফ্রিজের মধ্যে রাখতে হয়েছে মৃতদেহ।
advertisement
আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হচ্ছে বিয়ে বাড়ি।
বিয়ে বাড়ি থেকে কিছু দূরে ক্লাবে মৃতদেহ রাখা নিয়ে দিয়েছে বিবাদ। ক্লাবের এক সদস্যের দাবি অবিলম্বে মৃতদেহ এখান থেকে সরিয়ে নেওয়া হোক, এইভাবে কখনোই একটা অনুষ্ঠান বাড়ি করা যায় না। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে থানায় জানানো হয়েছে বলেও দাবি করেন তারা। তবে মিতার পরিবার ও আত্মীয় সকলেরই দাবি আজ বিয়ে বাড়ির প্রীতিভোজ , বুধবার মৃতের মেয়েরা আসলেই হবে মৃতদেহ দাহ। ঘটনায় ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল, তবে প্রতিবেশীরা বিভিন্নভাবে কটুক্তি করলেও প্রকাশ্যে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সেই ভাবে কেউ কিছু বলেনি। আর প্রতিবেশীদের কটুক্তিতে, পরিবারের এক মহিলা সদস্যের চোখে জল।
